শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

পছন্দের শাড়ি কিনে না দেয়ায় প্রেসার কুকারের ঢাকনা দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:০৯ এম
পছন্দের শাড়ি কিনে না দেয়ায় প্রেসার কুকারের ঢাকনা দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা

পছন্দের শাড়ি কিনে না দেয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে পিটিয়ে ও পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর পূর্ব এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত ৩০ বছর বয়সী সুনীতাদেবী হরে রাম সিংহকে পুলিশ গ্রেপ্তার করেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম হরে রাম কিষাণজী সিংহ (৩৫)। অভিযুক্ত সুনীতাদেবী ভারতের বিহারের রোহতাস জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রের বরাতে এনডিটিভি জানায়, গত ১৯ জুলাই বদলাপুর পূর্বের নিজ বাসভবনে শাড়ি না আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুনীতাদেবী প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীর ওপর হামলা চালান এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পর নিজের অপরাধ ঢাকতে ঘটনাটিকে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করেন এবং পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দেন অভিযুক্ত নারী।

Model Hospital

প্রাথমিকভাবে পুলিশ একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মামলার গতিপথ বদলে যাবে।

বদলাপুর পূর্ব থানা পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক নিতিন পাতিল জানান, মেডিকেল প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয় যে মৃত্যুর কারণটি স্বাভাবিক ছিল না। জোরপূর্বক শ্বাসরোধ করার ফলেই (ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া) ভুক্তভোগীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্য ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে স্ত্রীর ওপর পুলিশের সন্দেহ গাঢ় হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার স্থানীয় একটি আদালত অভিযুক্ত সুনীতাদেবীকে ২৯ জুলাই পর্যন্ত পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।