মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হামলায় পঙ্গুত্ব বরণ করেও মাঠে সক্রিয়, গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ পিএম
হামলায় পঙ্গুত্ব বরণ করেও মাঠে সক্রিয়, গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. শাহিদুল ইসলাম। হামলায় পঙ্গুত্ব বরণ করেও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা শাহিদুল ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।

রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য’—এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নির্বাচিত হলে ইউনিয়নকে আধুনিক, জনবান্ধব ও নাগরিকসেবামুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শাহিদুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যা, নাগরিক সুবিধা ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে চান। পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

শাহিদুল ইসলাম আরও বলেন-প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনতে চাই। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং নাগরিক সেবা সহজলভ্য করাই আমার লক্ষ্য।”
তিনি জানান, ছাত্র রাজনীতিতে থাকাকালীন সময় থেকেই এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। রাজনৈতিক জীবনে হামলার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করলেও মানুষের জন্য কাজ করার প্রত্যয় থেকে সরে যাননি।

শাহিদুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী-বর্তমানে তিনি হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Model Hospital

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন শাহিদুল ইসলাম।

ডা. শেখ মহসীন আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ পিএম
ডা. শেখ মহসীন আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত

চাঁদপুরের আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে (টি.আর.) শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন।

৪ অক্টোবর ২০২৬, রবিবার দুপুর ১২টা থেকে কলেজ প্রাঙ্গণে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহযোগী অধ্যাপক আলহাজ্ব ডা. মো. সাহিদুল হক পাটোয়ারী ও সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যক্ষ ভোটে ডা. শেখ মো. মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

জেলা প্রশাসক, চাঁদপুরের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাঈমা আফরোজের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিজয়ী শিক্ষক প্রতিনিধি ডা. শেখ মো. মহসীন সকল ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Model Hospital

কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক চাঁদপুর পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রথমে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাচনের দায়িত্ব অর্পণ করা হয় জেলা প্রশাসনের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাঈমা আফরোজের ওপর।

জানা গেছে, আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। কলেজ প্রতিষ্ঠার উষালগ্ন থেকেই ডা. শেখ মো. মহসীন প্রতিষ্ঠানটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। দল-মত নির্বিশেষে চাঁদপুরবাসীর ভালোবাসা ও সহযোগিতায় নানা বাধা-বিপত্তি পেরিয়ে কলেজটি আজ প্রতিষ্ঠিত হয়েছে।

অপর প্রতিদ্বন্দ্বী সহযোগী অধ্যাপক আলহাজ্ব ডা. মো. সাহিদুল হক পাটোয়ারী অত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রোটারিয়ান ডা. মোজাম্মেল হক পাটোয়ারীর ছোট ভাই।