শাহরাস্তিতে চুরির মামলায় যুবক গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তিতে চুরির মামলায় রাসেল প্রকাশ কেবলা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (১ নভেম্বর) শাহরাস্তি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাসেল শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামের সুলতান মিজি বাড়ির সায়েদ আলী ও ফিরোজা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৩৮, তারিখ ২৯ আগস্ট ২০২৬ এবং জিআর নং-২৮১-এর একটি চুরির মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে রাসেলকে গ্রেপ্তার করা হয়। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৫৭ ও ৩৮০ ধারায় করা হয়েছে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।





