সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর সদর ইউপি নির্বাচনে ৯টি ইউনিয়নে কে কত ভোট পেল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৫:২৭ পিএম
চাঁদপুর সদর ইউপি নির্বাচনে ৯টি ইউনিয়নে কে কত ভোট পেল
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আওয়ামী লীগের প্রার্থীদের নিরুঙ্কুশ জয় হ‌য়ে‌ছে।

৮নং বাগা‌দি ইউ‌নিয়‌নে চেয়ারম্যান প‌দে বেলা‌য়েত হোসেন গাজী বিল্লাল নৌকা প্রতী‌কে পে‌য়ে‌ছেন ৮ হাজার ৯৪৪ ভোট পে‌য়ে চতুর্থবা‌রের ম‌তো চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে। তার প্রতিদ্বন্দ্বী প্রা‌র্থী বরকত উল্লা খান  চশমা প্রতী‌কে ৩ হাজার ২৭৯ ভোট ও নেয়ামত উল্লা হাতপাখা ১ হাজার ১৭৯ ভোট, মা‌নিক মিয়া আনারস প্রতী‌কে ৫৩২ ও মুনসুর বেপারী হোলাপ ফুল প্রতী‌কে ১৬১ ভোট পে‌য়ে‌ছেন।

চেয়ারম‌্যান প‌দে মোঃ নুরুল ইসলাম নৌকা প্রতী‌কে ৭ হাজার ৫৯ ভোট ভোট পে‌য়ে  চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রা‌র্থী আবু মো সা‌ল‌হে আনারস প্রতী‌কে ৪৭০ ভোট, আজহারুল ইসলাম হাতপাখা প্রতী‌কে ৩৫৭ ভোট

চেয়ারম‌্যান প‌দে মোঃ বিল্লাল হো‌সেন নৌকা প্রতী‌কে ৬ হাজার ৯৭৮ ভোট পে‌য়ে দ্বিতীয়বা‌রের ম‌তো চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।  তার প্রতিদ্বন্দ্বী প্রা‌র্থী মাসুদ গাজী হাত পাখা প্রতী‌কে ৩ হাজার ৬২৪ ভোট দেলোয়ার হোসেন খান চশমা প্রতী‌কে ৯২৩ ভোট পে‌য়ে‌ছেন।

Model Hospital

নাছির উদ্দিন খান (নৌকা) পেয়েছে ১১ হাজার ৬ শত ৫২ ভোট।অজিউল্লা সরকার (হাতপাখা) পেয়েছে ১ হাজার ৫শত ১০ ভোট ও খোরশেদ আলম (আনারস) পেয়েছে ৭ শত ৭৯ ভোট। নাছির উদ্দিন খান (নৌকা) বেসরকারিভাবে জয়লাভ করেছে।

মাসুদুর রহমান নান্টু (নৌকা) পেয়েছে ৫ হাজার ৬শত ৬৩ ভোট,স্বতন্ত্র প্রার্থী স্বপন মাহমুদ টেলিফোন পেয়েছে ৪ হাজার ৪শত ১৫ ভোট,রফিকুল ইসলাম (আনারস) ২ হাজার ১শত ৩১ ভোট ও মোঃ শাহআলম গাজী (হাতপাখা) ৯শত ৪২ ভোট। বেসরকারিভাবে মাসুদুর রহমান নান্টু (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের রফিকুল্লাহ পাটওয়ারী (নৌকা) পেয়েছে ৭৭১৪ ভোট,স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান ঢালী (টেলিফোন) ২৫২০, মাসুদ রায়হান (চশমা) ২২৫৫, মাওলানা নুরুদ্দিন (হাতপাখা) ১৯০০, জাহাঙ্গীর (আনারস) ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

১২নং চান্দ্রা ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে খান জাহান আলী কালু পাটওয়ারী নৌকা প্রতী‌কে ৯ হাজার ৮৩৯ ভোট পে‌য়ে নির্বাতিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতী‌কে আবাব্দুর রহমার বেপারী ২ হাজার ৯৩৫ ভোট, মকবুল ঘোরা প্রতী‌কে ১৬৩ ভোট ও মু‌জিবুর রহমান মিয়াজী হাতপাখা প্রতী‌কে ২ হাজার ১৪১ ভোট পে‌য়ে‌ছেন।

এদিকে সদরের তরপুরচন্ডী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল ও রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।