বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পবিত্র রমজান উপলক্ষে শাহ্তলীতে রুশদী বাড়ীতে ইফতার মাহফিল ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৬:০২ পিএম
পবিত্র রমজান উপলক্ষে শাহ্তলীতে রুশদী বাড়ীতে ইফতার মাহফিল ও দোয়া

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী রুশদী পরিবারের উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ও মরহুম এডভোকেট তাহের হোসেন রুশদীসহ রুশদী পরিবারের মৃত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় কোরআন খতম, বিশাল ইফতার মাহফিল, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল (শনিবার) বাদ আছর শাহতলীস্থ মরহুম এডভোকেট তাহের হোসেন রুশদীর বাড়িতে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিল, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানে মরহুম রুশদী পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া কামনা করেন ।সেই সাথে এলাকাবাসী ,সুধীজন ,জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের উপস্থিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান ।
ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন ।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ , শাহতলী কামিল মাদরাসার ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: শফিক কারী, বর্তমান মেম্বার মো: বিল্লাল হোসেন খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: মুনির চৌধুরী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সোহেল কারী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, বিআরডিবির সাবেক উপজেলা কর্মকর্তা মো: সলেমান মুন্সি, শাহতলী খান বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো: শহীদ উল্ল্যাহ, হাফেজ মো: শাহাদাত হোসেন, পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শাহাদাৎ হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ২৮নং পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির চৌধুরী, চাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য কর্মকর্তা মো: মোস্তফা মুন্সি, সাবেক সহকারি শিক্ষক মো: মিজানুর রহমান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মজিব কারী, স্থানীয় যুবদলের নেতা শওকত কারী, বিআরএস ব্রিক ফিল্ডের ম্যানেজার মো: জসিম গাজী, ব্রিক ফিল্ডের ম্যানেজার মো: আবুল হোসেন গাজী, শাহতলী বাজার ব্যবসায়ী মো: অলি মিজি, মেডিসিন ব্যবসায়ী ডাঃ মো: দেলোয়ার হোসেন দুলাল খান, অভিভাবক সদস্য ও ঠিকাদার মো: জামাল গাজী, বাজার ব্যবসায়ী মো: জহিরুল ইসলাম নুরু গাজী, স্থানীয় মো: নুরুল হক মুন্সি ,৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি, ব্যবসায়ী মো: শাহাদাত মুন্সি, মেডিসিন ব্যবসায়ী মো: হাসান মুন্সি, স্থানীয় মো: শামসুল হুদা, স্থানীয় মো: নুর মোহাম্মদ মুন্সি, মাসুদ মুন্সি, সামাজসেবক মো: জাকির মৃধা, মো: জহির চৌধুরী, শাহতলী কামিল মাদরাসার হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজে অফিস ইনচার্জ মো: রানা সরকারসহ অন্যান্য মুসল্লীগণ, সুধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিবৃন্দসহ র্পৃব শাহতলীর মক্তবের এতিম ছাত্রবৃন্দ।

Model Hospital
গতকাল পবিত্র রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী শাহতলী রুশদী পরিবারের উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ও মরহুম এডভোকেট তাহের হোসেন রুশদীসহ রুশদী পরিবারের মৃত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় কবর জিয়ারত করেন মরহুমের ছোট ছেলে শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য মুসল্লিগণ।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ও মরহুম এডভোকেট তাহের হোসেন রুশদীসহ রুশদী পরিবারের মৃত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় কবর জিয়ারত, দোয়া ও মিলাদ আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

বিকেল সাড়ে ৩টার পর থেকে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে শাহতলী মুন্সি বাড়ি জামে মসজিদে পবিত্র কোনআন খতম করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থানায় ছিলেন রুশদীর পরিবারের সদস্য শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনা বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত এবং দ্বিতীয় দিন ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দেশি-বিদেশি অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ৭ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Model Hospital

প্রশিক্ষক দলের নেতৃত্বে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক দলের অন্য সদস্যরা হলেন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক ও প্রভাষক তানভীর আহমেদ।

প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ব্যবহারকারী-সৃষ্ট কনটেন্ট (ইউজার জেনারেটেড কনটেন্ট—UGC) ও ক্রাউডসোর্সিংয়ের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতার নৈতিকতা ও মূলনীতি এবং সাংবাদিকতায় গ্রাফিকসের প্রাথমিক ধারণা ও ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং মাঠপর্যায়ের সাংবাদিকসহ প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বিশেষভাবে উল্লেখ্য, চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ: সোহেল রুশদী, সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব। মোবাইল: ০১৭১১০১৩৪৪৪। এদিকে, আমন্ত্রিত (তালিকায় মনোনীত) জেলার ৭উপজেলার প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।