বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পানি ব্যাবস্থাপনা ফেডারেশন ও ইট প্রস্তুতকারী মালিক সমিতির ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৫:২১ পিএম
মতলব উত্তরে পানি ব্যাবস্থাপনা ফেডারেশন ও ইট প্রস্তুতকারী মালিক সমিতির ইফতার মাহফিল

মতলব উত্তর ব্যুরো : পবিত্র মাহে রমজান উপলক্ষে মতলব উত্তরে মতলব উত্তরে পানি ব্যাবস্থাপনা ফেডারেশন ও ইট প্রস্তুতকারী মালিক সমিতির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পানি ব্যাবস্থাপনা ফেডারেশন ও ইট প্রস্তুতকারী মালিক সমিতির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির প্রাণ। বঙ্গবন্ধু দেশের উন্নয়নে জীবন উৎসর্গ করেছিলেন। তার অসমাপ্ত কাজ ও স্বপ্নগুলো তাঁর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেঘনা ধনাগোদা পানি ব্যাবস্থা ফেডারেশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপজেলা কমিশনার (ভূমি) হেদায়েত উল্ল্যাহ, আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী।

Model Hospital

ইসামতি পানি ব্যাবস্থানা ফেডারেশনের সভাপতি শাহজাহান প্রধান, তিস্তা পানি ব্যাবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি শরিফুল্ল্যা দর্জি।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশন ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেঙ্গারচর পৌরসভার জনপ্রতিনিধিগন, সাংবাদিক, রাজনৈনতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, ইট প্রস্তুতকারী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital