শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ইউপি সদস্য মানিক মিয়ার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মে, ২০২২, ৩:১৩ পিএম
কচুয়ায় ইউপি সদস্য মানিক মিয়ার মৃত্যু

মোঃ রাছেল : কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়া গ্রামের ৩নং ওয়ার্ডের দুই দুই বারের সফল ইউপি সদস্য মোঃ মানিক মিয়া (৩৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

রবিবার সকাল সাড়ে ৭টার ঢাকায় একটি হসপিাটালে শেষ নিশ^াস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার তাঁর বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা অবনতি দেখে তাকে ঢাকা রেফার করে। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রবিবার দুপুর ২টায় তার নিজ বাড়ি বাসাবাড়িয়া জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর অকাল মৃত্যুতে কচুয়ায় শোকের ছায়া নেমে আসে। কচুয়া সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির , পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল সালাম সওদাগর, সাবেক চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

অপর দিকে শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পিয়ন সুনীল চন্দ্র দাস (৫৮) মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগে আসছিলেন। রবিবার দুপুরে পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital