শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ৩৩টি হাসপাতাল ও ডায়াগণষ্টিক সেন্টারের কাগজ-পত্র যাচাই শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ২:১৯ পিএম
হাজীগঞ্জে ৩৩টি হাসপাতাল ও ডায়াগণষ্টিক সেন্টারের কাগজ-পত্র যাচাই শুরু

নিজস্ব প্রতিবেদক : গতকাল বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজারের ৫টি হাসপাতাল পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা। হাসপাতালগুলো হলো ভিআইপি হসপিটাল, হাজীগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টার ও ডায়াবেটিস সেন্টার, মুন হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল ও আরিয়ানা হসপিটাল।

ওই সময় তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনায় হাজীগঞ্জ উপজেলার হাসপাতালগুলো পরিদর্শন কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে হাসপাতালগুলো পরিদর্শন করা হবে। হাসপাতালের কাগজ-পত্র পরিপাটি না থাকলে সিলগালা করার উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

হাসপাতাল গুলোর পরিদর্শন কালে জানা গেছে, ভিআইপি হাসপাতালের নার্সদের যোগ্যতা প্রশ্নবিদ্ধ, চিকিৎসা সেবায় অপারেশন থিয়েটারের বিভিন্ন ত্রুটিসহ বিল ভাউচার দেখাতে গাফলিত পাওয়া যায়। এছাড়া মুন হাসাতাল এবং হাজীগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টার ও ডায়াবেটিস সেন্টারের লাইসেন্স নেই। সেন্ট্রাল হসপিটাল ও আরিয়ানা হসপিটালের কাগজপত্রের ত্রুটি রয়েছে। এছাড়া সবগুলো হসাপাতালের সাথে থাকা ফার্মেসীর নেই লাইসেন্স।

হাজীগঞ্জ উপজেলায় ১৭টি হাসপাতাল ও ১৬টি ডায়াগণষ্টিক সেন্টারসহ মোট ৩৩ টি প্রতিষ্ঠান রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন হাজীঞ্জ উপজেলা স্বাস্থ্যবিভাগের এই কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital