শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যানের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২, ১২:০৫ পিএম
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যানের মৃত্যু
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জের ১১ নং চরদুঃখীয় পৃর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ (৭০) সড়ক দুর্ঘটনায় চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।
 ২৯ মে রোববার সকাল সাড়ে আটটার সময় নিজ বাড়ি থেকে ফরিদগঞ্জে আসার পথে ঢালি বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে পড়ে যান। স্থানীয়রা উনাকে উদ্ধার করে ফরিদগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বেলা সাড়ে দশটার সময় মারা যান।
সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারী চরদুঃখীয় পৃর্ব ইউনিয়নের আলোনিয়া এলাকার পাটওয়ারী বাড়ির মৃত হাসমত উল্লাহ পাটোয়ারীর ছেলে।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩মেয়ে, ২ স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উনার মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমে এসেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital