বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদরে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ১০১টি, লাইসেন্সবিহীন ১৫ টি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৭:৩২ এম
চাঁদপুর সদরে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ১০১টি, লাইসেন্সবিহীন ১৫ টি

সাইদ হোসেন অপু চৌধুরী : লাইসেন্স নেই চাঁদপুরে অসংখ্য হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানই লাইসেন্সের জন্য আবেদন করেনি। জেলায় তালিকার বাইরেও অসংখ্য হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স ছাড়া চলছে।

চাঁদপুর সিভিল সার্জন সূত্রে জানা গেছে, চাঁদপুর সদরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক হচ্ছে ১০১টি। এরমধ্য লাইসেন্স বিহীন ১৫ টি। সোমবার চাঁদপুর সিভিল সার্জন মোহাম্মদ সাহাদাৎ হোসেন এই তথ্য জানিয়েছেন।

এদিকে অবৈধ প্রতিষ্ঠানগুলো রোগীদের সাথে বিভিন্ন অজুহাতে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এছাড়াও বিভিন্ন দক্ষ চিকিৎসকের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে। যার ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং তারা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

লাইসেন্স বিহীন হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারগুলো হলো: আল নাহিয়ান ডায়াগনস্টিক সেন্টার, তিতাস ডায়াগনস্টিক সেন্টার, রিম টাচ্ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, মেডি-এইডস ডায়াগনস্টিক সেন্টার, আল-রাফি ডায়াগনস্টিক সেন্টার, মাতৃছায়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, মেরিন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টার, চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, মেডি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, লাজ ডক্টরস কনসালটেশন সেন্টার।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।