শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২, ১২:৩০ পিএম
কচুয়ায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৩

মোঃ রাছেল : চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া আঞ্চলিক সড়কে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৩জন আহত হয়েছেন। সোমবার বিকালে কচুয়া উপজেলার কালচোঁ মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই গুরুতর আহত ৪জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের পশ্চিম শীল বাড়ির স্বপন শীলের পুত্র সঞ্জিত শীলকে (৩৫) মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অপর ৩ আহতরা হচ্ছেন, উপজেলার আকানিয়া গ্রামের আব্দুল মমিনের স্ত্রী তুহিন বেগম (৩৬), ধড্ডা গ্রামের বজলুর রহমানের ছেলে শাহআলম (২৫) ও শ্রীরামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে সিএনজি ড্রাইভার জহির (৫০)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা কচুয়াগামী সিএনজি কালচোঁ মসজিদ এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই মাইক্রো বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার মুহুর্তে হাজীগঞ্জ থানা পুলিশ মাইক্রো বাসটি আটক করে জব্দ করে।

নিহত সঞ্জিত কালচোঁ থেকে তার নিজ বাড়ি ডুমুরিয়া আসতে মাত্র অল্প কয়েক মিনিট সময়ের প্রয়োজন ছিলো। ভাগ্যের নির্মম পরিহাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিলো।

Model Hospital

নিহত সঞ্জিত ডুমুরিয়া বাজারে স্টুডিও এবং কসমেটিক্স ব্যবসা পরিচালনা করতো। তার রয়েছে স্ত্রী ও দুই কন্যা। সঞ্জিতের অকাল মৃত্যুতে ডুমুরিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়ে সঞ্জিতের স্ত্রী, কন্যাসহ নিকট আত্মীয় স্বজনরা হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পরে। তাদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে।

এদিকে সঞ্জিতের স্ত্রী পলি রাণী শীল বলেন, আমার স্বামীর মৃত্যুতে আমি এখন আমার দুই কন্যার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। তাদের কিভাবে মানুষ করবো, কিভাবে আমরা জীবনযাপন করবো তা এখন পুরোটাই অনিশ্চিত।

এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, নিহত ও আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital