শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে গাঁজা’সহ গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:১১ পিএম
মতলব উত্তরে গাঁজা’সহ গ্রেপ্তার

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ইব্রাহিম খলিল (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ১০ জুন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ সাহেবের তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম খলিল(৫২)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃত ইব্রাহিম খলিল বদরপুর গ্রামের মৃত সামেদ আলী খানের ছেলে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বেলতলী বাজারস্থ বেড়ীবাঁধ সড়ক জনৈক মিন্নতের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।