সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ জুন, ২০২২, ১২:৫১ পিএম
শাহরাস্তি সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২ জন সিনিয়র শিক্ষক একজন চতুর্থ শ্রেনীর কর্মচারী ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন হয়েছে।

১৬ই জুন সকাল ১১ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

শাহরাস্তি সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইমাম হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাজিয়া বেগম সহকারী শিক্ষক ওমর শরীফ ও শরাফত উল্ল্যাহর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী।

Model Hospital

এ সময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সৈয়দ জিলান মিয়া, ও মো: ইমরান হোসেন খন্দকার। অবসরকালীন বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা এরশাদ উল্ল্যাহ ও আবদুল কাদের পাটোয়ারী। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রাজিয়া বেগম। বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইশরাত জাহান ও সীমান্তা তাশফী তন্বী। অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুস্মিতা দাস সেতু ও সাবেকুন্নাহার। উল্লেখ্য, শাহরাস্তি সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও.মো: এরশাদ উল্ল্যাহ, আবদুল কাদের পাটোয়ারী, ও চতুর্থ শ্রেনীর কর্মচারী মাহফুজুর রহমান বিদ্যালয়ের চাকুরী থেকে অবসর নেন। বক্তাগন অবসরকালীন ২ সিনিয়র শিক্ষক ও কর্মচারীর দীর্ঘ স্কুল জীবনের চাকুরীকালীন সময়ের সৃতিময় দিক তুলে ধরে বক্তব্য রাখেন। অবসরকালীন সময় সুস্থ্য ও সুন্দরভাবে কাটাতে পারেন সেজন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে হযরত পীর শাহরাস্তি বোগদাদী (রহ:) মাজার শরীফে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার