সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রামপুরে স্বল্প মূল্যে ৩য় ধাপের টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২, ২:২৫ পিএম
রামপুরে স্বল্প মূল্যে ৩য় ধাপের টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন
মাসুদ হোসেন : বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও শুরু হয়েছে তৃতীয় ধাপের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হবে।
তারই ধারাবাহিকতায় বুধবার (২২ জুন) চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ১ হাজার ৬৬ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। মানুষের কষ্টের কথা ভাবেন। তাই সারা দেশের ন্যায় চাঁদপুরেও ২৫ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারী এই সুবিধা পাবেন।
এ কার্যক্রম চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত। দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায়, তারা যেন সূলভ মূল্যে এই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণের তৃতীয় ধাপে ৪০৫ টাকা প্যাকেজে ১১০ টাকা করে ২ লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা করে ২ কেজি মসুর ডাল ও ৫৫ টাকা করে ১ কেজি চিনি বিক্রি করা হবে। এই কার্যক্রম যাতে সুন্দরভাবে বিতরণ করতে পারি সেজন্য তদারকি কমিটিতে উপজেলা প্রশাসন, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি ও একজন ট্যাগ অফিসার নিয়োজিত থাকবেন। আমি আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এই কার্যক্রমটি শুরু করেছেন সে উদ্দেশ্যটি যেন সফল হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
চাঁদপুর জেলায় তৃতীয় ধাপে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর পরিচালনায় টিসিবি পণ্য বিতরণের উদ্বোধকালে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, শাহাদাত হোসেন জাকির, কৃষি বিষয়ক সম্পাদক খোকন রায়, ইউপি সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান, সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরে আলম, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইছহাক তপদার, যুবলীগ নেতা ফখরুল আলম পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, সকল ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ এর সার্বিক তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিতরণ করেন চাঁদপুর পুরাণ বাজারের মেসার্স লক্ষ্মী ভান্ডারের সত্ত্বাধিকারী টুটুল মনিসহ ডিলারের অন্যান্য লোকজন।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার