শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২, ৩:৩০ পিএম
মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান। আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন হোসেন খাঁন সুফল, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপ-পরিদর্শক (এস আই) মো. হারুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, শাখাওয়াত হোসেন সরকার মুকুল, শহীদ উল্লাহ প্রধান, জোবায়ের আজিম পাঠান স্বপন, আবু বকর সিদ্দিক খোকন, ফেরদাউস আলম সরকার, মফিজুল ইসলাম মুন্না, উপজেলা বিভাগীয় কর্মকর্তাগণ’সহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেছেন, এখানকার শিক্ষা, স্বাস্থ্য কৃষি উন্নয়ন ও যাতায়াত ব্যবস্থাসহ সাধারণ মানুষের কল্যাণে যা যা করা প্রয়োজন আমি তা করার চেষ্টা করছি। জনপ্রতিনিধি হিসেবে জমিজমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক কলহ, সামাজিক সমস্যা সমাধান, অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা উপজেলাবাসীর দোরগোড়ায় পৌঁছে দেয়া ও শিক্ষা বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।

Model Hospital

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এলাকার উন্নয়নমূলক কাজে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণ সম্পৃক্ত থাকবে। তিনি আরও বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ উপজেলা থেকে মাদককে রুখতে কোনো সমস্যাই না। পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদেরও এ ব্যাপারে আরো আন্তরিক হতে হবে। সচেতনতামূলক সভার মাধ্যমে সামাজিক সমস্যাগুলো প্রতিরোধ করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital