বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ২:২৩ পিএম
মতলব উত্তরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তরে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সেন্টু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাছলিমা আক্তার আঁখি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। যা গণমানুষের দুঃখ দুর্দশা বুজে। দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন করছে। এই আওয়ামী লীগ যুগে যুগে বেঁচে থাকবে মানুষের আস্থার প্রতীক হয়ে। তাই আসুন ষড়যন্ত্র না প্রধানমন্ত্রীর হাতে শক্তিশালী করে উন্নয়ন আরো প্রসারিত করি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital