সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে পদ্মা সেতুর  উদ্বোধন সম্প্রচার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২, ১:৫৭ পিএম
শাহরাস্তিতে পদ্মা সেতুর  উদ্বোধন সম্প্রচার

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে “পদ্মা সেতুর” উদ্বোধন স্বপ্নের উন্মোচন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিটিভির সৌজন্যে  উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়েছে।

শনিবার (২৫-জুন) শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতীক্ষিত স্বপ্ন পদ্মা সেতু  উদ্বোধনের মধ্য দিয়ে সেই মাহেন্দ্রক্ষনের ইতি টানা হলো। দুপুর ১২.০০ টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে  বহু প্রতীক্ষার প্রহর শেষ করে সুইচ চেপে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করলেন।

বিশ্বে অ্যামাজনের পরে দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মাকে শাসন করে সেতু তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার প্রহর শেষ হলো আজ।তারপর সড়ক পথে জাজিরা প্রান্তের উদ্দেশে যাত্রা করেন তিনি। বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু পার হয়ে তিনি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করে আবারও মোনাজাতে অংশ নেন। সেখান থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির উদ্দেশে সড়কপথে যাত্রা করেন।

পরে কাঁঠালবাড়িতে আওয়ামী লীগের জনসভায় অংশ নেন সরকার প্রধান।ওই দিন স্মরণকালের এই মহাযজ্ঞ পদ্মা সেতুর উদ্বোধনী  অনুষ্ঠান সমগ্র জাতির সাথে শাহরাস্তির বাসি বিটিভির কল্যাণে আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিল। ওই সময় এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে প্রত্যক্ষ করেন শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা কামাল মজুমদার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি , আ’লীগের উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

Model Hospital

এছাড়া শাহরাস্তি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ বাহিনী , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক,আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স , সুধীজন, বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার