শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার মাঈনউদ্দিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ জুলাই, ২০২২, ৪:১০ পিএম
কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার মাঈনউদ্দিন

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক মাঈনউদ্দিন (২২) নামের গুরুতর হামলার আহত হয়েছে। তিনি উপজেলার কড়ইয়া ডুমুরিয়া গ্রামের বড় বাড়ীর রফিকুল ইসলামের ছেলে।

মাঈনউদ্দিন পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার মধ্য রাতে মাঈনউদ্দিন টস ও চল হাতে নিয়ে উন্মুক্ত মাঠে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ির বের হয়। বাড়ির পাশে রয়েছে পাশ্ববর্তী খামার বাড়ীর ফরহাদের বন্ধক নেওয়া মাছ চাষ করা পুকুর। মাঈনউদ্দিন টর্স লাইট মেরে মাঠের দিকে যাওয়া কালিন টর্স লাইটের আলো দেখতে পায় ফরহাদ। এতে ফরহাদের সন্দেহ হয় যে মাঈনউদ্দিন তাদের বন্ধক নেওয়া নেয়া পুকুরে মাছ শিকার করছিল। এ নিয়ে ফরহাদ ও মাঈনউদ্দিনের মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফরহাদ মাঈনউদ্দিনকে দেখে নেওয়ার হুমকি ধমকি দিয়ে বাড়ি চলে যায়।

পরের দিন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাঈনউদ্দিন বিশ্বরোড সংলগ্ন ডুমুরিয়া গ্রামের আমান মিয়ার বালুর মাঠের সামনে ক্রিকেট খেলতে আসলে ফরহাদ দেশীয় অস্ত্র নিয়ে মাঈনউদ্দিনের উপর অর্তকিত হামলা চালায়। ফরহাদের দেশীয় অন্ত্রের আঘাতে মাঈনউদ্দিনের মাথা ফেটে যায়। মাঈনউদ্দিনের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

অভিযুক্ত ফরহাদ ঘটনার পর পর এলাকা ত্যাগ করায় ও মোবাইল ফোন ব্যবহার না করায় তার বক্তব্য জানা যায়নি। তার পিতা আব্দুল রাজ্জাকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ঢাকায় আছি। আপনাদের কাছ থেকে মাঈনউদ্দিনকে মারধর করার কথা শুনলাম। কিন্তু এই সম্পর্কে আমি কিছুই জানিনা। এলাকা থেকে ও কেউ আমাকে জানায়নি।

Model Hospital

এদিকে ফরহাদের মা মরিয়ম বেগমের সাথে মোবাইল ফোনে (০১৭৮৯৪৫৪৫০২) যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।

মাঈনউদ্দিনের বড় ভাই গিয়াস উদ্দিন জানান, ফরহাদ আমার ভাই মাঈনউদ্দিনকে এ মারধর করার মধ্যেই সীমাবন্দ নয়, তাকে প্রাণে মেরে ফেলার ও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আমরা থানায় মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছি।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।