শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়া থানায় জুন মাসে আসামী আটকসহ মাদকদ্রব্য উদ্ধারে সফলতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ জুলাই, ২০২২, ৪:১৫ পিএম
কচুয়া থানায় জুন মাসে আসামী আটকসহ মাদকদ্রব্য উদ্ধারে সফলতা

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়া থানা পুলিশের চলতি বছরের জুন মাসে আসামী আটকসহ মাদকদ্রব্য উদ্ধারে আশা ব্যাঞ্জক সফলতা অর্জিত হয়েছে। মাসিক অপরাধ হালচিত্রে দেখা যায় জুন মাসের ওয়ারেন্টভুক্ত ৬২টি আসামীসহ ৮৫ জন আসামীকে আটক করে থানা পুলিশ।

এছাড়া জুন মাসে ১৭ লক্ষ ৯০ হাজার ১শ টাকার মূল্যের বিভিন্ন প্রকার মাদক জাতীয় দ্র্যাবদি উদ্ধার করেছে ডিবি ও থানা পুলিশ। এই মাসে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ৫টি এবং মাদক দ্রব্য আইনে ডিবির নিকট দায়ের হওয়া মামলা ৪টি। সর্বমোট মামলা হয়েছে ১৭টি এর মধ্যে ডিবির মামলা ৪টি।

জুন মাসে থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ২৬৭ পিস,ফেনসিডিলি ৪০ বোতল, এবং গাঁজা ৭০ কেজি ৫’শ গ্রাম উদ্ধার করেছে। একই মাসে ডিবির মাদক বিরোধী অভিযানে গাঁজা উদ্ধার হয়েছে ০৮ কেজি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন উপরোক্ত তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন প্রতিকুলতা উপেক্ষা করে বৃহত্তর থানা এলাকায় স্বল্প সংখ্যক পরিবহন ও ফোর্স নিয়ে থানার কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। তার মধ্যেও অফিসারদের সঠিক ভাবে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে থানার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

Model Hospital

তিনি আরো জানান, পুলিশের পাশাপাশি সচেতন মহল তথ্য ও সার্বিক ভাবে সহযোগীতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।