বাংলাদেশ আজ মজবুত অর্থনৈতিক ভিতের উপর দাঁড়িয়ে আছে; ড. মহীউদ্দীন খান
মোঃ রাছেল : বাংলাদেশ আজকে একটা মজবুত অর্থনৈতিক ভিতের উপর দাঁড়িয়ে আছে। যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা পাচ্ছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতাসহ রোগাক্রান্ত অসহায়দের আর্থিক সহায়তা দিয়ে আসছেন ।তবে যারা এই আর্থিক অনুদানের আওতায় এখনও আসেননি তাদেরকেও পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে। চেক বিতরণ অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা গুলো বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়্যারম্যান শাহজানান শিশির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ, মহিলা ভাইস চেয়্যারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন, জেলা পরিষদের সদস্য রওনাকা রত্না, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সমাজ সেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার,কিডনি, লিভারসিরোসিস,থ্যালাসেমিয়া,প্যারালাইজডও জন্মগত হৃদরোগ আক্রান্ত ১৯ জন রোগীদের এককালীন পঞ্চাশ হাজার টাকা করে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং উপজেলাধীন বেসরকারী এতিমখানা সমূহে ২০২১-২০২২অর্থ বছরের দ্বিতীয় কিস্তিতে ক্যাপিটেশ গ্রান্টের বিয়াল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা, ১৩ টি এতিম খানায় এবং উপজেলা সমাজকল্যান কমিটির নগদ একচল্লিশ হাজার টাকা আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়।









