শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

সাড়ে ৭ বছরে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি : চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ পিএম
সাড়ে ৭ বছরে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি : চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

গত সাড়ে ৭ বছরে সারাদেশে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চাঁদপুরের সুপরিচিত প্রতিষ্ঠিত সংগঠন চর্যাপদ সাহিত্য একাডেমি। পুরো অক্টোবর মাস ছিলো চর্যাপদ সাহিত্য একাডেমির ৬ষ্ঠ বই উপহার মাস। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ শ্লোগানে গত ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বই উপহার মাস ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এরপর মাসজুড়ে চলে উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, এমনকি যানবাহনেও উপহার প্রদান করা হয় বই। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেওয়া হয় শিল্প-সাহিত্যের বই। টানা ১ মাস কর্মসূচি পালন শেষে শুক্রবার ৩০ অক্টোবর সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি টানা হয়।

প্রথমে শোভাযাত্রা, এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রথমে শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানের নিদের্শনা অনুযায়ী অধিক দিবস কর্মসূচি পালন, প্রচার-প্রচারণা ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৬’ মর্যাদা প্রাপ্ত ৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত হলেন সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

বই উপহার মাসের আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায়, একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, বই জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। চর্যাপদ একাডেমি ব্যতিত দেশের আর কোনো প্রতিষ্ঠান মাসব্যাপী বই উপহার কর্মসূচি পালন করে কিনা আমার জানা নাই। মানুষকে বইমুখী করতে এমন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবসময় সামাজিক ও মানবিক কাজের সঙ্গে আমরা আছি। যে কোনো ভালো কাজের জন্যে আমাকে নক করবেন, কাছে পাবেন।

তিনি আরও বলেন, আমার জানামতে প্রতিষ্ঠার পর থেকে ১৪ হাজারেরও অধিক বই উপহার দিয়েছে এই একাডেমি।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, ডেফোডিলের ইন্টারন্যাশনাল ইউভাসিটির জনসংযোগ কর্মকর্তা চাঁদপুরের কৃতিসন্তান আনোয়ার হাবিব কাজল, রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, বিজয়ী-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মাহমুদা খানম, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, ড্যাফোডিলের শিক্ষক আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাডেমির পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, পরিচালক ফেরারী প্রিন্স, সাংবাদিক ও নাট্যজন আলমগীর পাটওয়ারী, সাংবাদিক ও সমাজসেবক আশিক খান, একাডেমির সচিব রিমি মজুমদার ও সাহিত্যানুরাগী নাহিদা আফরোজ।

Model Hospital

কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আবু বকর সিদ্দিক, শ্রাবন্তী দাস ও দিপান্বিতা দাস। বাঁশি বাজান বেলাল শেখ।

বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, পুরো মাসব্যাপী চলে বই উপহার কর্মসূচি। এ মাসে এক হাজার বই উপহার দেওয়ার টার্গেট ছিলো। আমাদের সারথিদের অনেকের অসুস্থতা, ধর্মীয় উৎসব ও সময়ের নানাবিধ জটিলতার কারণে ১০০% টার্গেট পূরণ না হলেও প্রায় ৮০%-এর কাছাকাছি টার্গেট পূরণ করতে সক্ষম হয়েছি আমরা। সব মিলিয়ে গত সাড়ে ৭ বছরে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি।

সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, মানুষকে বইমুখী করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরির আন্দোলন হিসেবে প্রতি বছর কর্মসূচিটি পালন করা হয়। আমাদের তৃষ্ণা মোটেও মেটেনি। ইচ্ছে ছিলো আরও আরও বই মানুষের হাতে বিনামূল্যে তুলে দেওয়ার। কিন্তু আমাদের সাধ্য যে সীমিত। তবে হাল ছাড়িনি, স্বপ্ন দেখি, হয়তো একদিন পূরণ হবে।

২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ একাডেমি। ২০২১ সাল থেকে টানা ৬ষ্ঠ বারের মতো বই উপহার মাস পালন করছে। এর মধ্যে একটি ‘বই উপহার মেলা’ও করেছে এ প্রতিষ্ঠান। এ পর্যন্ত ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। ‘বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর’, ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুুষ হই’ এ দুটি প্রতিপাদ্য সামনে রেখে এবারের কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে দেশীয় পিঠা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। এবারের আয়োজন পার্টনার ছিলো ফোকাস মোহনা.কম ও প্যাপিরাস পাঠাগার।

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।