শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বিএনপি নেতা এহসানুল হক মিলনের বাড়িতে হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ জুলাই, ২০২২, ৫:৩১ পিএম
কচুয়ায় বিএনপি নেতা এহসানুল হক মিলনের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিনিধি : সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী বিএনপির নেতা আনম এহসানুল হক মিলনের গ্রামের বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় করার সময় হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে কচুয়া উপজেলার গোবিন্দপুর তাঁর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার বিষয়ে এহসানুল হক মিলনের কাছে জানতে চাইলে তিনি হামলা ও ভাংচুরের ঘটনা অস্বীকার করেন।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শুভজিৎ দাস জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ মাসনিগাছা একটি জানাযা অনুষ্ঠান শেষে রহিমানগর বাজারের দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসবে।

সংবাদ পেয়ে খাজুরিয়া লক্ষীপুর থেকে আমার ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে রহিমানগর আসার পথে গোবিন্দপুর মিলনের বাড়ির সম্মুখে পৌছলে মিলনের সন্ত্রাসী বাহিনী আমার ছাত্রলীগের ভাইদের উপর অর্তকিত হামলা চালায়। হামলায় মোস্তাকি মিরাজ , রাজু পাটোয়ারী, তানভীর, মিঠু গুরুত্বর আহত হন। আহতরা পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার উয়ারুক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িতের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, বিএনপির নেতাকর্মীরা স্থানীয় স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ দুই নেতার উপর হামলা করে। পরে এলাকার উত্তোজিত জনতা তাদের প্রতিহত করতে গেলে তারা মিলনের বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

Model Hospital

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬, আলিমে ৬৪.১৩, শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম
শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬, আলিমে ৬৪.১৩, শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

উপজেলার শীর্ষে ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ।

সারাদেশের ন্যায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে চাঁদপুরের কচুয়া উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বিক পাসের হারে বড় ধরনের বিপর্যয় দেখা গেছে।

শনিবার ৩১ শে অক্টোবর প্রকাশিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিজ উপজেলায় এবারের এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬%, আলিমে ৬৪.১৩% । তন্মেধ্যে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ০৩ জন ও আলিমে ০৭ জন।

জানা যায়, উপজেলার ৯ টি কলেজ থেকে মোট ১ হাজার ৫শ ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করে ৬শত ২৯ জন এবং আলিমে ১৪টি মাদ্রাসা থেকে ৪শ ৬০জন পরীক্ষায় অংশগ্রহন করে পাস করে ২শ ৯৫ জন।  কচুয়ার অজয় পাড়া গায়ে হাসিমপুর গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ ফলাফলের দিক থেকে এবারো উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন।

এ কলেজ থেকে ১৭১জন পরীক্ষা অংশগ্রহন করে ১শ ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন ও  জিপিএ ৫ পেয়েছে ১ জন। ২য় স্থান অর্জন করে নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসা । এ মাদ্রাসা  থেকে ৪৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে ৪৭ জন উত্তীর্ণ হয়েছেন ও  জিপিএ ৫ পেয়েছে ০২  জন।

Model Hospital

উপজেলার কলেজ ও মাদ্রাসা গুলোতে এমন ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর ফেল করা এবং ফলাফলের এই ধস দেখে অভিভাবক ও শিক্ষানুরাগী মহল চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিভাবক ও শিক্ষানুরাগীরা জানান, ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার অভাব, পাঠদানের মান হ্রাস এবং সার্বিক নজরদারির অভাবেই আজকের এই ফলাফল। দ্রুত এই বিপর্যয় উত্তরণে শিক্ষা বিভাগ ও কলেজ কর্তপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে শিক্ষার মান আরও তলানিতে ঠেকবে বলে আশঙ্কা করছেন তারা।