শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

গরু চুরি মাদক ডাকাতি সহ ৭ মামলার আসামী হাজীগঞ্জের মহসিন কারাগারে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১১:৫১ এম
গরু চুরি মাদক ডাকাতি সহ ৭ মামলার আসামী হাজীগঞ্জের মহসিন কারাগারে

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটের গরুর মাংস ব্যবসায়ী আবুল ফারাহর ছেলে মহসিন। ইয়াবা মামলায় সাত বছরের সাজা হয়। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সে হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার বাসিন্দা।

হাজীগঞ্জ থানার এএসআই আবদুল্লাহ আল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মহসীনের সাত বছরের সাজা হয়েছে। তাকে গ্রেফতার করে শুক্রবার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মহসিনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। গরু চুরির তিনটি মামলা। দুইটি মাদক মামলা, একটি ডাকাতি প্রস্তুতি মামলা ও অপরটি অস্ত্র আইনে মামলা রয়েছে। ২০১৮ সালে ১৭শ’ পিচ ইয়াবাসহ গ্রেফতার হন মহসিন। ওই মামলায় তার সাত বছরের সাজা দেয় বিজ্ঞ আদালত।

Model Hospital

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ইব্রাহীম খলিল জানান, মহসীনসহ বৃহস্পতিবার দিবাগত রাতে ওয়ারেন্টভুক্ত মোট আটজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাইকে শুক্রবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।