শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ২:৫০ পিএম
মতলব উত্তরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও সভা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ছেঙ্গারচর পৌর অডিটোরিয়ামে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাপার সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের মূল স্তম্ভ হল জাতীয় পার্টি এবং হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বাংলাদেশের মেঘা প্রকল্প উন্নয়নের ছক এঁকেছেন। বাংলাদেশের কৃষি ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করে গেছেন।

এমরান হোসেন মিয়া আরও বলেন, চাঁদপুর তথা মতলবে এরশাদের উন্নয়ন এখনো কথা বলে। মতলবে ইরিগেশনের জন্য বিশাল বেরীবাঁধ নির্মাণ, প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ সহ আরো অনেক উন্নয়ন করেছেন, যা বলে শেষ করা যাবে না। আমি আজকের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার শান্তি কামনা করি। এবং মতলবে এরশাদের উন্নয়ন বাস্তবায়ন করেছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী বৃহত্তর কুমিল্লার প্রথম মেজর জেনারেল মরহুম সামছুল হক। আমি তাদের জন্যও সকলের কাছে দোয়া চাই।

Model Hospital

মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় জাপার সদস্য মোল্লা বোরহান উদ্দিন, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লতিফ শেখ, শহর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন হিরু, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি নান্নু ভূঁইয়া, শহর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মফিজ বেপারী, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাইনুদ্দিন মাষ্টার, সহ-সভাপতি করিম মোল্লা, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, মতলব উত্তর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে তাবারক বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬, আলিমে ৬৪.১৩, শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম
শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬, আলিমে ৬৪.১৩, শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

উপজেলার শীর্ষে ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ।

সারাদেশের ন্যায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে চাঁদপুরের কচুয়া উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বিক পাসের হারে বড় ধরনের বিপর্যয় দেখা গেছে।

শনিবার ৩১ শে অক্টোবর প্রকাশিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিজ উপজেলায় এবারের এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬%, আলিমে ৬৪.১৩% । তন্মেধ্যে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ০৩ জন ও আলিমে ০৭ জন।

জানা যায়, উপজেলার ৯ টি কলেজ থেকে মোট ১ হাজার ৫শ ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করে ৬শত ২৯ জন এবং আলিমে ১৪টি মাদ্রাসা থেকে ৪শ ৬০জন পরীক্ষায় অংশগ্রহন করে পাস করে ২শ ৯৫ জন।  কচুয়ার অজয় পাড়া গায়ে হাসিমপুর গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ ফলাফলের দিক থেকে এবারো উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন।

এ কলেজ থেকে ১৭১জন পরীক্ষা অংশগ্রহন করে ১শ ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন ও  জিপিএ ৫ পেয়েছে ১ জন। ২য় স্থান অর্জন করে নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসা । এ মাদ্রাসা  থেকে ৪৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে ৪৭ জন উত্তীর্ণ হয়েছেন ও  জিপিএ ৫ পেয়েছে ০২  জন।

Model Hospital

উপজেলার কলেজ ও মাদ্রাসা গুলোতে এমন ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর ফেল করা এবং ফলাফলের এই ধস দেখে অভিভাবক ও শিক্ষানুরাগী মহল চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিভাবক ও শিক্ষানুরাগীরা জানান, ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার অভাব, পাঠদানের মান হ্রাস এবং সার্বিক নজরদারির অভাবেই আজকের এই ফলাফল। দ্রুত এই বিপর্যয় উত্তরণে শিক্ষা বিভাগ ও কলেজ কর্তপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে শিক্ষার মান আরও তলানিতে ঠেকবে বলে আশঙ্কা করছেন তারা।