শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সিটি গ্রুপের ডিলারের উপর হামলার ঘটনায় বিএনপি নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩:৩৩ পিএম
চাঁদপুরে সিটি গ্রুপের ডিলারের উপর হামলার ঘটনায় বিএনপি নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় মেসার্স জিয়া এন্ড ব্রাদার্স নামে সিটি গ্রুপের ডিলার ও ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সামছুল হক প্রধানীায়ার উপর হামলায় গতকাল ১৮ জুলাই সকালে জেলা বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সলিমুস সালাম সেলিম, পৌর বিএনপির সহ সভাপতি দ্বীন মোহাম্মদ জিল্লু, ৭ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শিবির ছৈয়াল, সাবেক সহ সম্পাদক সিরাজ প্রধানীয়া, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সহ সম্পাদক খোকা প্রধানীয়া।

উল্লেখ্য: গত ১৫ জুলাই শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ড বড়স্টেশন মসজিদের সামনে সিটি গ্রুপের ডিলারের অফিসে একদল লোক অতর্কিত সংঘবদ্ধ ভাবে হামলা, অফিস ভাংচুর এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়। নেতৃবৃন্দ উক্ত ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital