বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মহামায়ায় পাটওয়ারী টাইলস হাউজের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৬:০২ পিএম
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মহামায়ায় পাটওয়ারী টাইলস হাউজের উদ্বোধন
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজারে পাটওয়ারী টাইলস হাউজ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বাদ মাগরিব মহামায়া পূর্ব বাজারস্থ সিদ্দিক মোক্তার মার্কেট সংলগ্ন মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
পাটওয়ারী টাইলস হাউজ এর স্বত্ত্বাধিকারী মো. শাহজাহান পাটওয়ারীর সার্বিক তত্ত্বাবধায়নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সাবেক সাধারণ সম্পাদক সামছুজ্জামান পাটওয়ারী, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও মহামায়া খাজা এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী কবির হোসেন রনি, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু তাহের পাটওয়ারী, ঠিকাদার শাহালম মিজি, ঠিকাদার ইব্রাহিম বকাউল, আনোয়ার হোসেন মাষ্টার, মহামায়া বাজার ব্যবসায়ী মাছুম মিজি, বিল্লাল মিজিসহ মহামায়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও উক্ত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহামায়া পূর্ব বাজার বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহমুদুল হাসান। উল্লেখ্য, পাটওয়ারী টাইলস হাউজে সকল প্রকার টাইলস, হার্ডওয়্যার, স্যানেটারী মালামাল পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।