বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্থানীয় সরকারের উপ পরিচালকের শাহমাহমুদপুর ইউনিয়ন পরির্দশন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৩:০৭ পিএম
স্থানীয় সরকারের উপ পরিচালকের শাহমাহমুদপুর ইউনিয়ন পরির্দশন
সজীব খান: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন।
সোমবার দুপুর ১টায় তিনি ইউনিয়ন পরিষদের উন্নয়নসহ সার্বিক সকল কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন, ওয়ার্ড মেম্বার জিয়াউর রহমান তপদর,  হাবিবুর রহমান হাজী,  সোহাগ পাটওয়ারী, মনিরুজ্জামান পাটওয়ারী, ইব্রাহিম তালুকদার, মহিলা সদস্য ফিরোজা বেগম, লাকি বেগম,মুক্তা বেগম।
এ সময় তিনি শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম দেখে প্রসংশা করেন।
ইউনিয়ন পরিষদের ক্যাশ বই, আয়-ব্যয়, গ্রাম আদালত সহ তথ্য সেবা, পরিষদের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ ঘুরে দেখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital