বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ব্যাংকে চুরির ঘটনায় চোর ও চোরাইকৃত মালামাল উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৩:০১ পিএম
ফরিদগঞ্জে ব্যাংকে চুরির ঘটনায় চোর ও চোরাইকৃত মালামাল উদ্ধার

এস এম ইকবাল : চাঁপুরের ফরিদগঞ্জে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকে চুরি হওয়া টাকা ও ল্যাফটপসহ এক চোরকে আটক করেছে পুলিশ।

৩ আগস্ট বুধবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল মো. সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নির্দেশনায় এস.আই মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা এলাকায় (চোরের ফুফুর বাড়ি) ইউসুফ জমদার বাড়ি থেকে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকে চুরি হওয়া ২লক্ষ ৪ হাজার টাকার মধ্যে ৪৬ হাজার টাকা ও চুরি হওয়া ল্যাফটপসহ চোর মো. জুয়েল(১৮)কে গ্রেফতার করেছে।

আটকৃত চোর পার্শ^বর্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ব্রম্মপাড়া এলাকার মো. মোতালেব মিয়া প্রকাশ হেনজুর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, গত ২৫ জুলাই রাতে উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের গুপ্টি বাজারে অবস্থিত ডাচ্ বাংলা (এজেন্ট) ব্যাংকের তালা ভেঙ্গে চোর চক্র ব্যাংকে থাকা নগদ ২লক্ষ ৪০ হাজার টাকা এবং একটি ১টি ল্যাফটপ নিয়ে যায়।

এ বিষয়ে ওই এজেন্ট ব্যাংকের মালিক হেলাল উদ্দিন জানান, গত ২৫ জুলাই রাত ৮ টার সময় আমি ব্যাংক বন্ধ করে বাড়ি চলে যাই এবং পরের দিন সকালে ব্যাংকে এসে দেখি আমার ব্যাংকের সাঁটারের তালা ভাঙ্গা এবং ব্যাংকে থাকা টাকা ও ল্যাফটপ নেই। আমি সাথে সাথে ব্যাংকে থাকা সিসি ক্যামেরা ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি যে চোর চক্র আমার ব্যাংকে ডুকে টাকা ও ল্যাফটপ নিয়ে গেছে। ওই দিনই আমি ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি যাহার মামলা নং ৬/৮/২২।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গুপ্টি বাজারে অস্থিত ডাচ্ বাংলা (এজেন্ট) ব্যাংকে চুরি হওয়া কিছু টাকা এবং ল্যাফটপসহ এক চোরকে গ্রেফতার করে ব্যাংকে চুরির মামলায় আদালতে প্রেরন করা হয়েছে এবং চুরির সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।