শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ড. মুনসুর উদ্দিন কলেজে জাতীয় শোক দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ১১:১৪ এম
ড. মুনসুর উদ্দিন কলেজে জাতীয় শোক দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি : কচুয়ার ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি পালন করেছে।
১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে কলেজ মিলনায়তনে শোক সভা ও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে একাদশ শ্রেনীর শিক্ষার্থী উর্মি মজুদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সভাপতি মো.গোলাম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের অভিভাবক সদস্য সাংবাদিক খালেকুজ্জামান শামীম, দাতাসদস্য হুমায়ন কবির, শিক্ষক প্রতিনিধি মো.ওয়াসীম প্রমূখ।
এ সময় ইংরেজী বিভাগের শিক্ষক মো. শরীফ হোসেন, শোক দিবস উদযাপনের আহবায়ক সুফিয় আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী সুমাইয়া আক্তারের কোরআন তিলাওয়াত ও প্রমিলা রানী দাসের গীতা পাঠের মধ্যদিয়ে সভা শুরু হয়।
এ সময় শিক্ষিকা কাকুলী রানী দেব ও তার দলের পরিবেশনায় দেশত্ববোধক গান পরিবেশন হয়। সবশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের  সমাপ্ত হয়।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।