শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৪:২০ পিএম
কচুয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মোঃ রাছেল : কচুয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠন ও কচুয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার পক্ষে ওসি মো. মহিউদ্দিন, কচুয়া পৌরভার পক্ষে মেয়র নাজমুল আলম স্বপন ও পুষ্পস্তবক অর্পণ করেণ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বৃক্ষরোপন ও দোয়া মিলাদ অনুষ্ঠিত।

একইদিন বিকালে কচুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি কামরুল নাহার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম লালু, প্রচার সম্পাদক জিকে আলমগীর মুজমদার, উপজেলা যুব লীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম প্রধান (দাদা ভাই), মৎসজীবী লীগের সভাপতি প্রাণ কৃষ্ণ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রাণধন দেব, প্রিয়তুষ পোদ্দার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম-আহ্বায়ক শুভজিৎ দাস, সাবেক ছাত্রনেতা মাহবুব রাব্বানি মানিক, চাঁদপুর পলিটেকনিক ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ সজিব প্রমুখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের যৌথ উদ্যোগে অনুরূপ আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপর দিকে কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে ই আলম রিহাতের আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. রাসেল প্রমখ।

Model Hospital

দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের মহদ্দিরবাগ আলহাজ¦ সুলতান আহম্মেদ ভূঁইয়া কমপ্লেক্সের হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাাসার সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নূরে ই আলম রিহাত, মাদ্রাসার পরিচালনা কমিটির শাহাজাহান হোসেন, কচুয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক সভাপতি রিমু, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. রাসেল, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সিয়াম প্রমুখ। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার হাফেজ মো. আলাউদ্দিন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।