শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় হত-দরিদ্র হোসনেয়ারারপরিবারের পাশে প্রবাসী কল্যাণ পরিষদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৫:২৭ এম
কচুয়ায় হত-দরিদ্র হোসনেয়ারারপরিবারের পাশে প্রবাসী কল্যাণ পরিষদ

মোঃ রাছেল : কচুয়ায় অসহায় হোসনেয়ারার পরিবারের সদস্যদের সহযোগিতায় এগিয়ে এসেছে কচুয়া প্রবাসী কল্যাণ পরিষদ।

হোসনেয়ারা কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া গ্রামের বাগান বাড়ির বাসিন্দা।অভাব অনটন তাদের নিত্যসঙ্গী।হোসনেয়ারার স্বামী নজরুল ইসলাম প্রায় তিন মাস পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। নজরুল ইসলামের মৃত্যুর মধ্যে দিয়ে তাদের জীবন আরো দুর্বিসহ হয়ে উঠেছে।

হোসনেয়ারার দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে শারমিন আক্তারকে (২৩) অনেক দুঃখ কষ্টে বিবাহ দেওয়া হয়েছে । ছোট মেয়ে আছমা আক্তার (২০) বিয়ের উপযুক্ত হলেও অর্থের টানা পোড়নে বিবাহ দিতে পারছেন না। একমাত্র ১৬ বছর বয়সী ছেলে রাব্বি ভ্যান গাড়ি চালিয়ে দৈনিক দুই আড়াইশ টাকা রোজগার করে সংসারের হাল ধরার চেষ্টা করছেন। এতে নূন আনতে পান্তা পুরায় অবস্থা। দোঁচালা একটি জরাজীর্ণ বসত ঘর। একটু খানি বৃষ্টি হলে জপজপিয়ে পানি পড়ে। পলিথিন টানিয়ে পানিপড়া বন্ধ করার চেষ্টা করেও ব্যার্থ হচ্ছেন। এতে এ ঘরে থাকা দায় হয়ে পড়ে।

এমনি অবস্থায় হোসনেয়ারার একটি ঘর পাওয়ার আকুতি মিনতি সহ তাদের কষ্ট সাধ্য জীবনের হালচিত্র তুলে ধরে ফেইজবুকে পোষ্ট করলে তা ভাইরাল হয়ে পড়লে, বিষয়টি দৃষ্টিতে পড়ে কচুয়া প্রবাসী কল্যাণ পরিষদের কর্মকর্তাদের। প্রবাসী কল্যাণ পরিষদ হত-দরিদ্র হোসনেয়ারাদের পাশে দাঁড়ানোর সিদ্বান্ত নিয়ে প্রাথমিক পর্যায়ে বসবাস উপযোগী একটি গৃহনির্মাণ করার উদ্যোগ গ্রহন করেছে।

Model Hospital

প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি কাজী মোকলেছুর রহমান ওসাধারণ সম্পাদক সোহেল সওদাগর জানান, আমরা প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রাথমিক সহযোগিতার অংশ হিসেবে হোসনেয়ারাদের কে অতি শীঘ্রই প্রায় দেড় লক্ষ টাকা ব্যায়ে বসবাস উপযোগী একটি গৃহ নির্মাণ করে দিচ্ছি। এলক্ষ্যেজাতীয় শোক দিবসে হোসনেয়ারার পরিবারের নিকট গৃহ নির্মাণের টিন ওকাঠসহ প্রয়োজনীয় উপকরন প্রদান করেছি।

দুঃখ কষ্ট দুর করতে প্রবাসী কল্যাণ পরিষদ তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞচিত্তে অভিনন্দন জানিয়েছেন হোসনেয়ারা।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।