সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৫ পিএম
শাহরাস্তিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে। শনিবার  (২৪-সেপ্টেম্বর) সকালে  শাহরাস্তি উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স মসজিদ সংলগ্ন পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।
ওইদিন ২০২২ – ২৩ অর্থবছরের আওতায় রাজস্ব খাতের সরকারি অভ্যন্তরীণ জলাশয়ে প্লাবনভূমি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এই মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।
 শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে উপজেলা মৎস্য অফিসার তৌসিফ উদ্দিনের  সার্বিক সহযোগিতায় এ মাছের পোনা অবমুক্ত করনে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ভোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, বিভাগীয় পরিচালক চট্টগ্রাম বিভাগ মৎস্য অধিদপ্তরের মোঃ আব্দুস সাত্তার, শাহরাস্তি  পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, জেলা মৎস্য কর্মকর্ত মো. গোলাম মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন নাহার কাজল, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুল মান্নান, উপজেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান,উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব,উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে  শাহরাস্তি পৌরসভা আলীগের যুগ্ন আহবায়ন আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, আলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহীন, যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, পৌরসভা আ’লীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান বেপারী,টামটা উত্তর ইউপির চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, পৌর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা সহ-সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মজুমদার, ছাত্রলীগ নেতা ইমরান মনির, মহিলা আ’লীগের নেত্রী জাহানারা ইমাম, আলীগের মহিলা নেত্রী  রাবেয়া বসরি  বকুল। উপজেলা প্রশাসনের  কর্মকর্তা কর্মচারী, আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের এই মাছের পোনা  অবমুক্ত করণের সর্বনিম্ন দরদাতা হিসেবে সুভাষ চন্দ্র দাস এই পোনা মাছ সরবরাহ করেন। ওই দিনে নির্বাচিত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে এই পোনা মাছ অবমুক্ত করনের কথা রয়েছে।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার