বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১:২০ পিএম
ফরিদগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
এস. এম ইকবাল : ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশে ও উপজেলা নির্বাচনের অফিসার তাসলিমুন নেছার সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা পরিবেশে খাবার তৈরি, তারিখ ও মূল্য না দেয়ার কারনে ঢাকা ফুড বেকারীকে ১৫ হাজার টাকা, তৃপ্তি হোটেলকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ রাখার দায়ে মেডিসিন কর্নার ফার্মেসীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়।
ভোক্তাধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার প্রক্রিয়া করন, তারিখ ও এমআরপি না থাকা এবং মেয়াদোত্তীর্ণ মাছের ঔষধ বিক্রির দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।