শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে; মেজর রফিকুল ইসলাম এমপি 

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৭ পিএম
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে; মেজর রফিকুল ইসলাম এমপি 
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ৭৬তম  জন্মদিনে আনন্দ রেলি  কেক কেটে দোয়া মাহফিল আলোচনা সভা পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে (২৮ -সেপ্টেম্বর)  উপজেলা আলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন শাহরাস্তি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের  সভাপ্রদানে ভার্চুয়াল প্রোগ্রামের টেলিকনফারেন্সে এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন,  জননেত্রী শেখ হাসিনা বাংলার ইতিহাসে ঐতিহাসিকভাবে বেঁচে গিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন । আজ তার ৭৬ তম শুভ জন্মদিন। তার বলিষ্ঠ নেতৃত্বে  বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে অধিষ্ঠিত হচ্ছে । যার ফলশ্রুতিতে বাংলাদেশকে সবাই মধ্য আয়ের দেশ হিসেবে চিনে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিনে বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত রাষ্ট্র বিনির্মাণে  মানে সবাইকে শপথ নিতে হবে। এক পর্যায়ে তিনি শাহরাস্তি হাজিগঞ্জের উন্নয়ন মহাযজ্ঞের ফিরিস্তি তুলে ধরেন। উন্নয়ন কর্মকান্ডের মধ্যে নিজ দল ও বহিরাগত ষড়যন্ত্র সম্পর্কে দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের সজাগ থাকার পরামর্শ দেন।
তিনি এও বলেন কিছু বহিরাগত লোক সময় সুযোগ পেলেই আপনাদের সমর্থন কেড়ে নিয়ে নিজেদের প্রতিষ্ঠার চেষ্টা চালায়। যেটি ভয়ংকর ফাঁদ। শাহরাস্তি হাজীগঞ্জের বিগত সময়ে যে ঐতিহাসিক উন্নয়ন সম্পাদন হয়েছে তার বাস্তবায়নে আরো একবার আপনাদের সমর্থন নিয়ে বাকি উন্নয়ন কাজ সম্পূর্ণ করা এখন সময়ের দাবি। আপনারা চাইলে এটি একটি সহজ সমীকরণ। পরিশেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সকলের সহযোগিতা কামনা করে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন নাহার কাজল, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের শাহরাস্তি ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান বেপারী, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা ওমর ফারুক দর্জি প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুল, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক  ইমরান মনির , মহিলা আ’লীগের নেত্রী জাহানারা ইমাম, আলীগের মহিলা নেত্রী রাবেয়া বসরি  বকুল, কৃষক লীগ নেতা জসিম উদ্দিন জনি।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টামটা উত্তর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী। এছাড়া প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন  সাহেব শাহের মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা সলিমুল্লাহ।
আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।