বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ফরিদগঞ্জের আসামী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ অক্টোবর, ২০২২, ১:০৮ পিএম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ফরিদগঞ্জের আসামী গ্রেফতার

এস এম ইকবাল : এসিড নিক্ষেপ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফরিদগঞ্জের মো. কামাল হোসেন ওরফে জুতা কামালকে র‌্যাব-৭ (চট্রগ্রাম) এর একটি টিম চাঁদপুরের শাহারাস্তি থেকে ৩০ সেপ্টেম্বর আটক করেছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল এর সার্বিক তত্বাবধানে এস.আই মো. একরামুল হক ও এ.এস.আই মো. আমজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ চট্রগ্রামের র‌্যাব কার্যালয় থেকে ১ লা অক্টোবর ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে কামালকে সোপর্দ করে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ কামাল হোসেন ওরফে জুতা কামাল ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের কাউনিয়া এলাকার রাজ্জাক পাটোয়ারী বাড়ীর রসুল করিমের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে র‌্যাব ৭ এর সহায়তায় আটক করে ২রা অক্টোবর আদালতে প্রেরন করা হয়েছে।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।