শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১:৫৭ পিএম
মতলব উত্তরে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে চারটি ইউনিয়নে বৃহস্পতিবার বিকালে একযোগে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ত্যাগী নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ তথ্য অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদর ঝড় তোলেন নেতাকর্মী ও সাধারণ জনগণ।

বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান এবং কৃষকলীগ বহিস্কৃত মনির মোল্লা কর্তৃক ফেসবুকে কুরুচিপূর্ণ তথ্য অপপ্রচারের বিরুদ্ধে বিচার চান এবং দ্রুত তাকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন নেতা তিনি সাবেক মন্ত্রী তার নির্দেশে ত্যাগী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ভালো মনের মানুষ। এবং কর্মী বান্ধব আওয়ামী লীগ নেতা। মতলব উত্তরে তার যথেষ্ট জনপ্রিয়তা আছে। এমন নেতাদের বিরুদ্ধ একজন রাস্তার মানুষ দিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়ায় আমরা প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এসব মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে হুমকি দেওয়া মানে দলের জন্য বিশাল ক্ষতি এবং দলে আন্তকোন্দল সৃষ্টি হয়। তাই দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবী জানান নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, কৃষক লীগের বহিস্কৃত মনির হোসেন মোল্লা নেতাকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর কুরুচিপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে। তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

জাহিরাবাদ ইউনিয়নে ইউপি কমপ্লেক্স চত্ত্বর থেকে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল বের করে লেংটার বাজার’সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সানকিভাঙ্গা বেড়িবাঁধে এসে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন নেতৃবৃন্দ। জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউপির প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রধান, মহিলালীগ নেত্রী আনজুমা বেগম, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেম্বার, যুবলীগ নেতা আল-আমিন দেওয়ান, ছিটু দেওয়ান, শহীদ উল্লাহ মল্লিক, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন গাজী, আবু তাহের দেওয়ান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক, আওয়ামী লীগ নেতা শরীফ মিজি, সাহেব আলী, মফিজ উদ্দিন গাজী, শাহজালাল মোল্লা’সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Model Hospital

ফতেপুর পূর্ব ইউনিয়নে লুধুয়া মহাসড়কে বৃহস্পতিবার বিকালে প্রদিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা ইমান আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান সরকার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস প্রধান, সদস্য মুছা দেওয়ান, যুবলীগ নেতা কবির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাছির উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহেল রানা, যুবলীগ নেতা ফারুক হোসেন সহ নেতৃবৃন্দ।

ষাটনল ইউনিয়নে বেরীবাঁধের উপর কুনো মার্কেটে বৃহস্পতিবার বিকালে দলীয় নেতৃবৃন্দ যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ, আঃ মালেক মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হোসেন, যুবাইর বাবু, ষাটনল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কবির বেপারী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল বেপারী, ইউনিয়ন যুবলীগ নেতা জালাল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম হিমেল, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নবীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন মিয়া, শ্রমিকলীগ নেতা কামরুল হাসান, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বাবুল মিজি, সাধারণ সম্পাদক বাতেন বেপারী সহ নেতৃবৃন্দ।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সামনে সড়কে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহন করেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আক্তার হোসেন, যুবলীগ নেতা কামাল শেখ, যুবলীগ নেতা লেলিন খান, যুবলীগ নেতা জিসান আহমেদ, যুবলীগ নেতা আবুবকর সিদ্দিক, উপজেলা শ্রমিকলীগ নেতা সাইদুর রহমান খান টিটু, ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ খোকন, আশিকুর রহমান বাবু, পারভেজ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।