সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১:১৮ পিএম
হাজীগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে প্রথম শ্রেণি ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বৃদ্ধ খলিলুর রহমান (৪৯) এর বিরুদ্ধে।

এ ঘটনায় রবিবার রাতে থানায় দুইটি পৃথক মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। যার মামলা নং ৯ ও ১০।
ভূক্তভোগি পরিবারের সদস্যরা জানান, ধর্ষণের শিকার দুই শিশু কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা বাড়ীতেই ছিল। এ সুযোগে বাড়ীর বৃদ্ধ মো.খলিলুর রহমান পহেলা অক্টোবর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আট বছর বয়সি শিশুকে স্থানীয় কবরস্থানের ঝোঁপে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে।

এরপর ৭ অক্টোবর একই বাড়ির প্রথম শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সি শিশুকে বাড়ীর পাশের বাগানের ঝোঁপে নিয়ে মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে।

Model Hospital

ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। পরে চেয়ারম্যানের পরামর্শে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামীকে আটক করে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, হাজীগঞ্জ থানায় দুই নির্যাতিত শিশুর মা মামলা দায়ের করেছে। শিশুদের মেডিকেল রিপোর্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।