সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান ৩ লাখ ৫৫ হাজার মিটার জাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৪:০১ পিএম
মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান ৩ লাখ ৫৫ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ১১ অক্টোবর প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মতলব উত্তর উপজেলায় মৎস্য বিভাগ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ওই কারেন্ট জাল জব্দ করে। জব্দ করা ওই জাল মেঘনা নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়।

শুক্রবার (০৭ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর এই ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। এ সময় ইলিশ আহরণ, বিপণন ও মজুতসহ সব ধরনের সরবরাহ ২২দিনের জন্য নিষিদ্ধ করেছে সরকার।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান এর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও মোহনপুর নৌ-পুলিশের সহযোগিতায় মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

Model Hospital

এ সময় মেঘনা নদীতে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের সময় ৫ জেলেকে আটক করে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, সকাল থেকে উপজেলা টাস্কফোর্স, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ নদীতে অভিযান চালায়। এই সময় কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সে জন্য ২২ দিন নদীতে অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।