শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

হাইমচরে ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি নিয়ে ধুম্রজাল…

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১২:৩৬ পিএম
হাইমচরে ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি নিয়ে ধুম্রজাল…

পূর্বের তারিখ বসিয়ে সদ্য ঘোষিত ইউনিয়ন কমিটি গ্রহণযোগ্য নয়—-জেলা আওয়ামিলীগ

মোঃ সাজ্জাদ হোসেন রনি : উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের পুরনো তারিখে নতুন কমিটি নিয়ে দলীয় নেতা কর্মী ও আওয়ামী প্রেমি মানুষজনের মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। তবে জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটিকে গ্রহন যোগ্য না বলে পুর্বের ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি বহাল থাকবে বলে জানান।

গত ১৫ নভেম্বর গভীর রাতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দ মতে পুরনো তারিখ দেখিয়ে নতুন করে ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের কমিটি মৌখিক ভাবে ঘোষনা করেন। কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক পদ পাওয়া নেতাদেরকে অভিনন্দ ও শুভেচ্ছা জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।  এর পর থেকেই হাইমচর উপজেলা জুড়ে নতুন কমিটি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
নীলকমল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরদার জানান, সম্মেলনের তারিখ ঘোষনার পর পুরনো কমিটি বাতিল করে নতুন কমিটি করা সংগঠন বহিরভূত। গত ১৫ নভেম্বর গভীর রাতে যে কমিটি ঘোষনা করা হয়েছে তা একটি পকেট কমিটি। এ কমিটিকে জেলা আওয়ামীলীগ অবৈধ ঘোষনা করে আমাদের সাবেক কমিটিকে বহাল রেখেছেন। জেলা আওয়ামীলীগ পুরনো কমিটি বহাল রেখে দলের সম্মান রক্ষা করেছেন।
চরভৈরবী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার জানান, রাতের আধারে গঠন করা নতুন কমিটি সংগঠন বিরোধী। তারা তাদের স্বার্থে ইউনিয়নে না গিয়ে উপজেলায় বসে নিজস্ব লোকদেরকে দিয়ে কমিটি তৈরি করেন। এমন নেতাকে সভাপতি/সাধারণ সম্পাদক মনোনীত করেন যারা কাউন্সিলর হওয়ারও যোগ্য না। জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন ভূইয়া ও সাধারষ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী আমাদেরকে বলেছেন, সম্মেলনের তারিখ নির্ধারনের পর নতুন কোন কমিটি করা যাবে না। যদিও কেউ কোন কমিটি করেন তা গ্রহন যোগ্য না। ইউনিয়ন আওয়ামীলীগের পুরনো কমিটি বহাল থাকবে। আপনারাই সম্মেলনের কাউন্সিলর হবেন।
উপজেলা যুবলীগ সাবেক সভাপতি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী জানান, আগামী ৫ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষনার পর নতুন করে এ কমিটি করা গঠনতন্ত্র বহিরভূত। উপজেলায় কোন কর্মকান্ডে বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় আওয়ামীগ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং মাননীয় শেখ হাসিনা তা মেনে নিবে না।
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী জানান, হাইমচর উপজেলার যত গুলো ইউনিয়নের পুরনো তারিখ ব্যবহার করে আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে, তা নিয়ম বহিরভূত। সম্মেলনের পূর্বে কোন নতুন কমিটি গঠন করা যাবে না। সুতরাং পূর্বের যে কমিটি রয়েছে সেটি বহাল থাকবে।
জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন ভূইয়া জানান, বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী বর্ধিত সভার তারিখ হওয়ার পরে পুরনো তারিখ ব্যবহার করে কোন কমিটি দেয়ার সুযোগ নেই। এ বিষয়ে আমি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদককে বলেছি পূর্বের কমিটি বহাল রেখে নতুন কমিটি না দেয়ার জন্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়ে দেওয়ার জন্য।

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।