শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৪:০৪ পিএম
কচুয়ায় সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার চৌরাস্তা ব্রীজ সংলগ্ন রাস্তার দক্ষিন পাশ্বে দোঘর মৌজার বিএস ১/১নং খতিয়ান ভুক্ত সরকারি খালের উপর জোরপূর্বক দোকান ঘর স্থাপনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী গুলবাহার গ্রামের কবির আহমেদ এর ছেলে মো: ইব্রাহিম জানান, আমার মালকীয় বাড়ির সাথে রাস্তার পূর্বপাশে খালের উপর একই গ্রামের মৃত করিম মজুমদারের ছেলে মোহাব্বত আলী মজুমদার গং কোন প্রকার অনুমোদন ছাড়াই দোকান নির্মাণ কাজ করতেছে। যাহা আমার পরিবারের জন্য ক্ষতিকর। আমি গত দু’দিন আগে ১৪/১১/২০২২ইং তারিখে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে তিনি বিষয়টি সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগটি প্রেরন করেন।

এ অভিযোগের পর পরই স্থানীয় সহকারি ভূমি কর্মকর্তা (তহশিলদার) সরজমিন এসে কাজ না করার জন্য বলা হলেও মোহাব্বত আলী গং তা না মেনে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, সম্প্রতি খালের উপর নতুন ব্রীজ নির্মিত হওয়ার সময় পানি চলাচল বন্ধ থাকায় প্রায় ২’হাজার কৃষকের ১ হাজার একর জমিতে চাষাবাদ না করতে পেরে গত বছর ক্ষতিগ্রস্থ হয়। এখন আবার খাল ভরাট করে স্থাপনা নির্মাণ করায় আমরা কৃষকরা মারাত্মক ভাবে ক্ষতির শিকার হবো। অবিলম্বে খালের উপর থেকে স্থাপনা সরিয়ে পানি চলাচল বহাল রাখার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবী জানান ভুক্তভোগী কৃষকরা।

Model Hospital

এদিকে অভিযুক্ত মোহাব্বত আলী গং জানান, স্থানীয় একটি মহল স্থায়িত্বভাবে খাল ভরাট করে দোকান ঘর নির্মানের পদক্ষেপ নেয়। তাদের এ স্থায়িত্ব দোকানঘর নির্মান প্রতিরোধে আমাদের মালকীয় ভূমি সরকার একোয়ার করে নেয়ার খালের উপর পানি চলাচলের ব্যবস্থা রেখে খুঁটির উপর আমরা দোকান ঘর নির্মাণ কাজ করছি। সরকারের কোন বিঘ্ন ঘটলে আমরা স্বইচ্ছায় নির্মাণকৃত দোকান ঘর সরিয়ে নেব।

কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইবনে আল জায়েদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন-শ্রীঘই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগকারী ইব্রাহিম প্রশাসনের নিকট ন্যায় বিচার পাবার দাবী জানান।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।