রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অবৈধভাবে নদীর তীরের মাটি কাটায় সাড়ে ৪লাখ টাকা অর্থদন্ড ও ৭ শ্রমিক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৩:১২ পিএম
মতলব উত্তরে অবৈধভাবে নদীর তীরের মাটি কাটায় সাড়ে ৪লাখ টাকা অর্থদন্ড ও ৭ শ্রমিক গ্রেপ্তার

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর তীর অবৈধভাবে মাটি কাটার দায়ে ৭ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান।

জানা গেছে, মতলব উত্তর উপজেলার দক্ষিণ বোরোচর ওরফে চর ওয়েস্টার গ্রামে অভিযান চালায় ভূমি প্রশাসন। এ সময় এক্সকাভেটর (ভেক্যু) ও বলগেট ব্যবহার করে মাটি কাটতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত হলে বলগেটের কর্মচারী ব্যতিত কাউকে পাওয়া যায়নি। এসময় ৭ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ২ জনকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা এবং অন্য ৫ জনকে ৫ হাজার টাকা করে দুই লক্ষ ৫০ হাজার টাকা সহ মোট সর্বমোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদাল এ রায় দেওয়ার পর তা কার্যকর করা হয়।

জানা গেছে, প্রায় এক মাস ধরে ওই এলাকার একটি চক্র মেঘনা নদীর তীর কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল।

Model Hospital

মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান বলেন, যেকোন কৃষি জমিতে মাটি কাটা যাবে না। সেক্ষেত্রে জমির শ্রেণি পরিবর্তন করতে হবে আগে। এছাড়াও নদী এলাকায় সরকারি মাটি কাটা আরও অপরাধ। জনস্বার্থে আগামীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এম
রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা ও মতলবের কৃতি সন্তান আতাউর রহমান ঢালী।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে সাক্ষাৎকালে দেশের সার্বিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।

বৈঠক প্রসঙ্গে আতাউর রহমান ঢালী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

সাক্ষাৎকালে দেশের চলমান পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

Model Hospital