রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বোগদাদ বাস কেড়ে নিল স্কুল শিক্ষিকার প্রাণ!

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৯:১৫ এম
চাঁদপুরে বোগদাদ বাস কেড়ে নিল স্কুল শিক্ষিকার প্রাণ!
মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বোগদাদ বাসের আঘাতে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার (৫৫) নিহত হয়েছেন।
সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বটতলী এলাকায় পূর্বমূখী চাঁদপুর- থ ১১-২১৭০ নম্বরের একটি যাত্রীবাহী সিএনজিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ঢাকা মেট্রো-ব ১৪-৯৭৬০ নম্বরের বোগদাদ বাসটির আঘাতে সিএনজিটি ধুমড়েমুচড়ে যায়। সিএনজিতে থাকা একমাত্র যাত্রী শিক্ষিকা নাজমা আক্তারের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
জানা যায়, নিহত নাজমা আক্তার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল এলাকার মৃত ফারুক আহমেদ এর স্ত্রী। তার বাবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড় শাহাতলী গ্রামে। দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী নাজমা আক্তার জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। তিনি চাঁদপুর পৌর শহরের ১৫নং ওয়ার্ড বিষ্ণুদী এলাকায় থাকতেন।
খবর শুনে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ হাসপাতালে যান। সেই সাথে থানায় এজহার করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং ঘাতক বোগদাদ বাস আটকের নির্দেশ দেন।
শিক্ষিকা নাজমা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।

রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এম
রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা ও মতলবের কৃতি সন্তান আতাউর রহমান ঢালী।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে সাক্ষাৎকালে দেশের সার্বিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।

বৈঠক প্রসঙ্গে আতাউর রহমান ঢালী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

সাক্ষাৎকালে দেশের চলমান পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

Model Hospital