মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে শুভসংঘের সভাপতি রবিন চৌধুরী, সম্পাদক বদরুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০০ পিএম
চাঁদপুরে শুভসংঘের সভাপতি রবিন চৌধুরী, সম্পাদক বদরুল আলম

স্টাফ রিপোর্টার : নতুন কমিটির সভাপতি আরমান চৌধুরী রবিন (বামে) এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী।

আগামী দু’বছরের জন্য কালের কণ্ঠ শুভসংঘের চাঁদপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরের একটি কনভেশন হলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালের কণ্ঠ’র চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মনোনীতরা হচ্ছেন- সভাপতি আরমান চৌধুরী রবিন, সহ-সভাপতি অনুকুল পোদ্দার রন্টি, সহ-সভাপতি ভিভিয়ান ঘোষ, সহ-সভাপতি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্র ত্রিপুরা, সহ-সাংগঠনিক সম্পাদক প্রনয় মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান খান, অর্থ সম্পাদক ফাহিম আল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান রিপন, নারী বিষয়ক সম্পাদক প্রীতি মজুমদার, কর্ম ও পরিকল্পনা সম্পাদক আদনান সৈকত, সহকর্ম ও পরিকল্পনা সম্পাদক সুমাইয়া দিদার শিমু, কর্মশালা সম্পাদক মোহাম্মদ আব্দুল বাসেদ, ইভেন্ট সম্পাদক রানা দাস, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন হিমেল, সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা রহমান বুনন, সহ-সমাজকল্যাণ সম্পাদক সামান্তা দিদার মারিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রিয়াজ রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম খলিল সজিব, ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম, সহক্রীড়া সম্পাদক তাজরিয়ান তপাদার, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রিংকি হাওলাদার, সহশিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাহমুদা আক্তার লিজা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাদিয়া আফরিন আঁখি, সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রওনক জাহান উর্মি, কার্যকরী সদস্য শাহরিয়ার বকুল, জান্নাতুল ফেরদৌস তন্বী, ফারজানা আক্তার চাঁদনী, তাসরিন সুলতানা তিথি, ইয়াসিন মোবারক, সাদমান সাকিব, মেহেরুন মেরিন, অংগন চক্রবর্তী।

উপদেষ্টামণ্ডলীতে আছেন- অধ্যক্ষ রতন কুমার মজুমদার, অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, অধ্যক্ষ মোশারেফ হোসেন মিরন, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সায়েদুল ইসলাম বাবু, অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, ইবনে আজম সাব্বির, অধ্যাপক হাবিবুর রহমান পাটোয়ারী, নাজিমুল ইসলাম এমিল, আলমগীর হোসেন আলম, সাখাওয়াত হোসেন ইমন।

Model Hospital

এছাড়া সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন কালের কণ্ঠ‘র জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ।

এদিকে, নতুন কমিটির সভাপতি আরমান চৌধুরী রবিন বলেন, শুভকাজে সবার পাশে- এটি একটি চমৎকার ও সময়োপযোগী স্লোগান। তাই এখন থেকে শুভসংঘ সদস্যদের নিয়ে চাঁদপুরে ব্যতিক্রমধর্মী সামাজিক ও মানবিক কাজ করতে চাই। যা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী বলেন, শুভসংঘের প্রতিষ্ঠাকাল থেকেই এই সংগঠনে আছি এবং আগামিতেও ভালো কিছু কাজের মধ্যে চাঁদপুরে এটিকে আরো সমৃদ্ধ করবো

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।