বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ভয়ভীতি ও হুমকি প্রদানের প্রতিবাদে সমাবেশ ও মানবন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৩ পিএম
কচুয়ায় ভয়ভীতি ও হুমকি প্রদানের প্রতিবাদে সমাবেশ ও মানবন্ধন

কচুয়া প্রতিনিধি : কচুয়া পৌরসভাধীন কুটিয়া আব্দুল ওহাব নূরানী হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কুটিয়া বাজারে কুটিয়া আব্দুল ওহাব নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. রেজাউল করিম, ছাত্র আবু নাইম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মির্জা গোলাম মোরশেদ (সেলিম), সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান বাচ্চু, সামজসেবক শফিক মোল্লা, গোলাম মোস্তফা, এলাকাবাসী রুহুল আমিন, শাহ-জাহান, ফারুক, রাসেল প্রধান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমাদের মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. রেজাউল করিমকে কুটিয়া গ্রামের আবুল কালাম রাস্তায় দেখতে পেলে তিনি মুহতামিমকে বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। তাছাড়া মাদ্রাসার ছাত্ররা যদি এলাকায় কালেকশনে যায় তাহলে তিনি ছাত্রদের গাছের সাথে বেঁধে রাখবেন এবং মারধর করবেন বলে হুমকি প্রদান করেন। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং আবুল কালামের শাস্তি দাবী করছি। পাশাপাশি এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কুটিয়া, লক্ষ্মীপুর, করইশ এবং শ্রীরামপুর গ্রামের প্রায় ২শতাধিক জনগন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।