বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের পশ্চিম সুজাতপুর ঘোষ বাড়িতে নাম সংর্কীতন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১১ পিএম
মতলব উত্তরের পশ্চিম সুজাতপুর ঘোষ বাড়িতে নাম সংর্কীতন

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার পশ্চিম সুজাতপুর ঘোষ বাড়ি, শীল বাড়ি মহাদেব পূজায় নাম সংর্কীতন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত এ সংর্কীতন আয়োজন করে স্থানীয় হিন্দু সম্প্রদায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, বাঙালী জাতির জন্য যেকোন উৎসব অসম্প্রদায়িক হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করলেও সর্বপরি আমরা বাঙালী। তাই যেকোন ধর্মের অনুষ্ঠান অসম্প্রদায়িকত ভাবে সবাই পালন করতে পারছে। এটা আওয়ামী লীগ সরকারের অবদান। আওয়ামী লীগ সরকার কোন অশান্তি বা বিশৃঙ্খলা চায় না। তাই সকল ধর্মের মানুষই যার যার ধর্ম শান্তি মত পালন করতে পারছেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছেন, তা বিগত দিনে কোন সরকার করতে পারেনি। বাংলাদেশের জন্য একমাত্র শেখ হাসিনাই যোগ্য প্রধানমন্ত্রী। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Model Hospital

বাবু শ্রীযুক্ত যোগেশ ঘোষ মাস্টারের সভাপতিত্বে ও অরুণ ঘোষের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লা প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইন উদ্দিন প্রধান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূঁইয়া, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মামুন প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল হাসান, ছাত্রলীগ নেতা জিশান, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল ঘোষ, শ্রীকৃষ্ণ শীল, প্রভাষক সমির ঘোষ, মাখম শীল, রাখল ঘোষ, সাবেক মেম্বার দিলীপ ঘোষ, করুনা ঘোষ, দুলাল ঘোষ, গৌরাঙ্গ শীল, বিমল শীল, পান গোপাল শীল, আনন্দ শীল, নেপাল ঘোষ, আকাশ মেম্বার, দুর্য ঘোষ, সূর্য ঘোষ’সহ হিন্দু সম্প্রদায়ের শতশত নারী-পুরুষ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।