শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আ’লীগ নেতা আ. ছাত্তার প্রধানের শয্যা পাশে নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৬:৩৬ এম
আ’লীগ নেতা আ. ছাত্তার প্রধানের শয্যা পাশে নুরুল আমিন রুহুল এমপি

ব্রেন স্ট্রোকে আক্রান্ত মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার প্রধানকে দেখতে যান চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব নুরুল আমিন রুহুল।

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব নুরুল আমিন রুহুল দেখতে গেলেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিঢি গ্রামের নিবাসী আব্দুস সাত্তার প্রধানকে।

জানা গেছে যে, গত এক সপ্তাহ আগে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার প্রধান ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল শনিবার সকালে আবদুস সাত্তার প্রধানের ঢাকার মিরপুরস্থল বাসায় দেখতে যান। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান ও আবদুস সাত্তার প্রধানের চিকিৎসার খোঁজখবর নেন।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার প্রধানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।