কচুয়া ‘রক্ত খুঁজি’ ওয়েবসাইটের শুভ উদ্বোধন
আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
চাঁদপুরের কচুয়ায় মুমূর্ষু রোগীদের রক্ত চাহিদা পূরণে গঠিত ‘রক্ত খুঁজি’ নামক একটি নতুন ওয়েবসাইটের কেকে কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
ড্রিমফিল যুব সমাজ কল্যাণ সংগঠন ও উপজেলা প্রশাসন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটটির শুভ উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে সারাদেশ ও কচুয়া তথা আশপাশের এলাকার রক্তদাতাদের তথ্য সহজে পাওয়া যাবে, যা জরুরি মুহূর্তে রক্ত সংগ্রহকে অনেক সহজতর করবে এবং বহু মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের সাবেক সভাপতি ওবায়েদ উল্ল্যাহ বুলন পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ এলাহি সুভাস, উপদেষ্টা হোসেন ইমাম মুন্সী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক,
ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাইমুল হাসান বাপ্পি, দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ রিভু।
পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফয়সল পাটোয়ারী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের বিগত দিনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরা হয়।
আয়োজকদের মূল লক্ষ্য হলো, ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটটিকে সর্বস্তরের মানুষের কাছে পরিচিত করে তোলা এবং পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়া।






