শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

হাইমচরে বিএনপি নেতা মাজহারুল ইসলাম শফিকের মুক্তির দাবীতে প্রতিবাদ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৩:৩৫ পিএম
হাইমচরে বিএনপি নেতা মাজহারুল ইসলাম শফিকের মুক্তির দাবীতে প্রতিবাদ সভা
হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারে মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি। একইসাথে বিদুৎ গ্যাসসহ, দ্রবমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূনীর্তির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গতকাল ৮ এপ্রিল শনিবার সকালে হাইমচর উপজেলা সদর আলগী বাজারে উপজেলা বিএনপির আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ গাজির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.সেলিমুল্লাহ সেলিম।
তিনি বলেন, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিককে গ্রেফতার করে মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার ওপর চরম চপেটাঘাত করেছে। সরকার বিরোধী কন্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রনয়ণ এবং সাংবাদিক সহ বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে, তারা গনতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায়। চলমান দুর্বার আন্দোলনকে ধুলিস্যাত এবং বিএনপি নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চার করতেই নিশিরাতের বর্তমান অবৈধ সরকার ধারাবাহিকভাবে নির্যাতন ও জুলুম চালাচ্ছে।
তিনি বলেন, বিএনপিসহ সরকারবিরোধী ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতারের মধ্য দিয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশবাসীকে বার্তা দিচ্ছে যে, দঃসহ কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যাবে না। মাজহারুল ইসলাম শফিক সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শীকার বলেই তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। আজকের প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের দাবী মাজহারুল ইসলাম শফিককে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
পরিশেষে তিনি বলেন, আজ দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে দেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক অনাহারে কিংবা অর্ধাহারে দিনাতিপাত করছে। চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমিয়ে আনার দাবী জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, আবদুল কুদ্দুস মেহনতী, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, আজিজুল হক বাবুল, হাইমচর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা সেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, সদস্য সচিব জহির মিয়াজি, হাইমচর উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহম্মেদ আখন, সদস্য সচিব মিলাদ হোসেন মাঝি, ওলামাদলের সভাপতি মাও.আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাও. আলাউদ্দিন আনসারী, কৃষক দলের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মৎস্যজীবী দলের  সভাপতি রেজাউল করিম বেপারী, সাধারণ সম্পাদক মোঃ জুয়েলসহ উপজেলা বিএনপি ও অন্যান সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।