শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির কর্মসূচীতে দু-গ্রুপের ধাক্কাধাক্কি, ক্ষুদ্ধ সমর্থকরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৪:৪৯ পিএম
ফরিদগঞ্জে বিএনপির কর্মসূচীতে দু-গ্রুপের ধাক্কাধাক্কি, ক্ষুদ্ধ সমর্থকরা

বিএনপি ঘোষিত ১০দফা বাস্তবায়নের লক্ষে সারা দেশের ন্যায় ফরিদগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

স্থানীয় কোন্দলের কারণে কেন্দ্রের বেঁধে দেয়া নির্দেশনা কেউ মানেননি। ফলে, দ্বিধাবিভক্তভাবে কর্মসূচী পালিত হয়েছে।

কয়েক গ্রুপ একে অপরের সাথে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়েছে। এক পর্যায়ে দুপক্ষ দুই স্থান থেকে বক্তব্যের মধ্য দিয়ে বেলা পাঁচ ঘটিকায় কর্মসূচী সমাপ্ত করে। ওই সময় দুপক্ষের সমর্থনে কয়েক শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির কর্মী সমর্থকরা।

বেলা তিন ঘটিকার কিছুক্ষণ পর স্থানীয় সিরাজ সুপার মার্কেটে দলীয় কার্যালয়ে জড়ো হন নেতা কর্মীরা। এম.এ. হান্নান সমর্থিত পক্ষ দুইতলায় অবস্থিত অফিসে আগে উঠে পড়েন। সাবেক এমপি হারুনুর রশিদ, এমপি’র সমর্থকরা পেছন থেকে ঢুকতে চাইলে তাদের বাধা প্রদান করা হয়। এক পর্যায়ে একে অপরের প্রতি আঙ্গুল তুলে ভুয়া ভুয়া সেøাগান দিতে থাকেন।

Model Hospital

অফিসের অদূরে দর্শনার্থী ও দলের সাধারণ সমর্থকরা ইতস্তত হয়ে দাঁড়িয়ে পড়েন। সাধারণরা কোনো পক্ষের সাথে যোগ দেননি। এর মধ্যে হারুনুর রশিদ ভীড় ঠেলে অফিসের ভেতরে ঢুকে পড়লে এমএ হান্নান ক্ষোভ প্রকাশ করে বেরিয়ে যান। নীচে নেমে এক পাশে দাঁড়িয়ে পড়েন। শুরু হয় নেতাদের বক্তৃতার পালা।

অপরদিকে, হারুনুর রশিদের সমর্থকরা অপর প্রান্তে দাঁড়ান। তারাও সেখানে বিভক্ত হয়ে বক্তব্য শুরু করেন।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সারা দেশে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষ দিশেহারা। কোটি মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। চাল, ডাল, আটা, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতিতে সারা দেশের মানুষ একবেলা, আধাবেলা খেয়ে থাকেন। নেতৃবৃন্দ বলেন, দল নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।

অপরদিকে, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম.এ. হান্নান বলেন, ২০০৮ সালে ও ২০১৮ সালে হারুনুর রশিদকে দলের মনোনয়ন দেয়া হয়নি। মনোয়ন দেয়া হয়েছে আমাকে। তিনি আওয়ামী লীগের একজন প্রয়াত উপদেষ্টার নাম উল্লেখ করে বলেন, হারুনুর রশিদ টাকা দিয়ে মনোনয়ন কিনে নিয়েছে। এ খবর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান জানেন। সারা দেশের কর্মসূচীর বিষয় উল্লেখ করে বলেন, শত বাধা বিপত্তির মাঝে আমাদের কর্মসূচী পালন করতে হবে।

এদিকে, বিএনপির কয়েক শত কর্মী সমর্থক কর্মসূচীর স্থানে উপস্থিত হতে দেখা যায়। কিন্তু, তাদের অনেকেই নিরাপদ দূরত্বে অবস্থান করেন। দল ও নেতা-কর্মী-সমর্থকদের ওপর নিপীড়ন-নির্যাতন দেখেও দলের নেতৃবৃন্দ দ্বিধাবিভক্ত হয়ে আছেন। তারা মন্তব্য করেন, এমনতর অবস্থায় কিভাবে আন্দোলন জোরালো হবে।

কর্মসূচীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজস্ব ও ব্যাকিং বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হারুনুর রশিদ, সদস্য কাজী রফিকুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়কারী এম.এ. হান্নান, সভাপতি শরীফ মো. ইউনুছ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, আবদুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী, উপজেলা যুবদলের আহবায়ক মহসীন মোল্লা, সদস্য সচিব আবদুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক ছাত্রদল নেতা ফেরদৌস পাটওয়ারী, নাছির উদ্দিন, সেলিম রাঢ়ী, মহিলা দলের আহবায়ক রেবেকা সুলতানা, পারুল বেগম, আলেয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।