মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৫:১২ পিএম
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল

চাঁদপুর জেলা শহর থেকে অন্যতম নিয়মিত প্রকাশিত বহুল প্রচারিত  দৈনিক চাঁদপুর খবর পত্রিকা পরিবারের উদ্যোগে চাঁদপুর শহরস্থ সাংবাদিকদের নিয়ে প্রতিনিধি সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১১এপ্রিল (মঙ্গলবার) বাদ আছর চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ ওয়েস্টার্ন কিচেন এন্ড পার্টি সেন্টারের ২য় তলায় পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খানের সভাপতিত্বে ও পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহ’র পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, আমি প্রথমেই মাহে রমজানের শুভেচ্ছা জানাই। মফস্বল শহরে  পত্রিকা নিয়মিত বের করা চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা এ চ্যালেঞ্জের মধ্যে নিয়ে দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি নিয়মিত প্রকাশনা করে আসছি। ভবিষ্যতেও প্রকাশনা অব্যাহত থাকবে। পত্রিকাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের সার্বিক সহায়তা প্রয়োজন। কারণ সকলের সমন্বয়ে যেকোনো কাজ সহজে করা যায়।মানুষের সেবার মাধ্যমে পত্রিকা কে প্রচার ও প্রসার করে এগিয়ে নিতে হবে। সংবাদের অবশ্যই বস্তুনিষ্ঠতা থাকতে হবে ।

Model Hospital

তিনি বলেন, আমি সাংগঠনিক ভাবে অনেক প্রতিষ্ঠান পরিচালনা করছি । অনেক সমস্যা ফেস করে কাজ করতে হয়। এ পত্রিকাতে যারা আছেন সবাই একটা পরিবার। এ মাসটি মুসলিমদের জন্য রহমতের মাস। ঈদ উপলক্ষে আপনারা বিজ্ঞাপন দিবেন। যারা পত্রিকায় যে দায়িত্বে আছেন, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আপনারা নিয়মিত নিউজ পাঠাবেন ও বিজ্ঞাপন দিয়ে পত্রিকাকে সহযোগিতা করবেন ।  যে যেখানেই কাজ করেন নিজ প্রতিষ্ঠানকে ভালোবাসবেন।

এসময় তিনি চাঁদপুর প্রেসক্লাবের সেক্রেটারী ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সে যেন আমাদের মাঝে সুস্থ্য হয়ে ফিরে আসে এ প্রত্যাশা কামনা করেন।

অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের সদস্যদের মধ্যে অংশ নেন ও বক্তব্য রাখেন, পত্রিকার উপদেষ্টা ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, পত্রিকার নির্বাহী সম্পাদক শাহআলম মল্লিক, সহ-সম্পাদক এম আই দিদার, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম খান, চীপ রির্পোটার সাঈদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসান, সিনিয়র স্টাফ রির্পোটার (হাজীগঞ্জ) সাইফুল ইসলাম (সিফাত), সিনিয়র স্টাফ রির্পোটার মো: মাসুদ হোসেন, সিনিয়র স্টাফ রির্পোটার (ফরিদগঞ্জ) এস এম ইকবাল, সিনিয়র স্টাফ রির্পোটার মো: রানা সরকার, পত্রিকার অফিস ইনচার্জ মো: হযরত আলী, ম্যানেজার মানিক চন্দ্র রায়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামাল । ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খান।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।